Tuesday, April 7, 2026

বিশেষভাবে সক্ষমদের অপমান, হরভজন-যুবরাজদের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ

Date:

Share post:

ক্ষমা চেয়েও কাজ হল না। হরভজন সিং,যুবরাজ সিং,সুরেষ রায়নার বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। সম্প্রতি লেজেন্ডস টি-২০ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হওয়ার পর, ‘তবা তবা’ গানের সঙ্গে রিল তৈরি করেছিলেন তাঁরা। সেই রিলে প্রতিবন্ধীদের মতো হাঁটাচলা করেন তাঁরা। সেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা করে বিপাকে হরভজনেরা। এমনকি এই ঘটনার পর নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।

ঘটনার সূত্রপাত পাকিস্তানের বিরুদ্ধে লেজেন্ডদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর। সেই দলে ছিলেন সুরেশ রায়না, হরভজন সিং, যুবরাজ সিংয়ের মতো কিংবদন্তিরা। পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ম্যাচ জেতার পর উৎসবে মাতেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় রিলে ‘তওবা তওবা’ গানের সঙ্গে বিশেষভাবে সক্ষমদের মতো সাজঘরে প্রবেশ করেন তিন তারকা। আর এরপরই সমালোচনার মুখে পড়েন প্রাক্তনীরা ।

এই নিয়ে প্রতিবন্ধিদের নিয়ে কাজ করা একটি সংস্থা এনসিপিইডিপির কর্তা আরমান আলি নয়াদিল্লির অমর কলোনি থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, “ যখন আমি ওই ভিডিওটা দেখি, তখন মনে হয়েছিল হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়নারা বিশেষভাবে সক্ষমদের ব্যঙ্গ করছেন। আমি মনে করি, এটা দেশের ১০ কোটি বিশেষভাবে সক্ষম মানুষদের অপমান করা হয়েছে। হরভজন একজন সাংসদ। তাঁর উচিত দিব্যাঙ্গদের হয়ে কথা বলা। আর সেখানে উনি এই ধরনের ভিডিও বানাচ্ছেন।”

যদিও এই ভিডিওর পর ক্ষমা চেয়েছিলেন হরভজন সিং। তিনি, নিজেদের ভুল বুঝতে পেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “ইংল্যান্ডে প্রতিযোগিতা জেতার পর আমরা কয়েক জন ‘তবা তবা’ গানের সঙ্গে একটা রিল তৈরি করেছিলাম। সেই রিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। কারও মনে আঘাত দিতে চাইনি আমরা। প্রত্যেক এবং সব ধরনের মানুষকে আমরা শ্রদ্ধা করি। আমরা শুধু ১৫ দিন ক্রিকেট খেলার পর নিজেদের ক্লান্ত শরীরের অবস্থা বোঝাতে চেয়েছিলাম। কাউকে অপমান করতে চাইনি আমরা। তবু যদি মানুষের মনে হয় আমরা ভুল করেছি, তাহলে সকলের কাছে দুঃখপ্রকাশ করছি। অনুরোধ করব এই সংক্রান্ত আলোচনা বন্ধ করে সামনে দিকে তাকানোর। সবাই সুস্থ এবং আনন্দে থাকুন। সকলের প্রতি ভালবাসা থাকল।“

আরও পড়ুন- ইউরো কাপ হারতেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ড কোচ সাউথগেট


Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...