Friday, May 15, 2026

জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেটের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ, শুরু কবে?

Date:

Share post:

স্থগিত রাখা জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেটের পরীক্ষা শুরু হচ্ছে ২৫ জুলাই। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে কবে কোন পরীক্ষা হবে তা জানাল পরীক্ষা নিয়ামক সংস্থা। ২৫ জুলাই হবে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক সায়েন্স, আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স পরীক্ষা। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে পরীক্ষা। এরপর ২৬ জুলাই লাইফ সায়েন্স পরীক্ষা হবে। এদিন দুই ধাপে হবে পরীক্ষা। প্রথম পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এর পরেরটা হবে দুপুর তিনটে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। ২৭ তারিখ হবে কেমিক্যাল সায়েন্স। এই পরীক্ষাটি হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

জানা গিয়েছিল এবার কম্পিউটার বেসড বা সিবিটির মাধ্যমে হবে ইউজিসি নেট পরীক্ষা। মূলত প্রশ্নফাঁস রুখতেই এই নয়া নিয়ম কার্যকরী করেছে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ। অন্যদিকে ইউজিসি নেট জুন ২০২৪ সার্কেলের পরীক্ষা চলবে ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন- গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ, ৮০০ কোটি বরাদ্দ রাজ্যের

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...