Wednesday, February 25, 2026

টেমস পাড়ে অনন্ত রাধিকার পোস্ট ওয়েডিং পার্টি! এলাহি আয়োজন বিদেশে

Date:

Share post:

দেশের অন্যতম হাই প্রোফাইল বিয়ের আমেজ যেন শেষ হতেই চাইছে না। গত ৯ মাস ধরে মুকেশ কর্তার ছোটো ছেলের প্রি-ওয়েডিং পার্টি (দুভাবে দুই দেশে), সঙ্গীত, গায়ে হলুদের, রাজকীয় বিয়ে, গ্র্যান্ড রিসেপশনের পরেও অনন্ত-রাধিকার বিয়ের (Anant Ambani Radhika Merchant wedding) উৎসব শেষ হল না। এবার সেলিব্রেশন লন্ডনে। সূত্রের খবর ইতিমধ্যেই টেমস নদীর পাড়ে উড়ে গেছেন অনন্ত আম্বানি – রাধিকা মার্চেন্ট (Anant Ambani Radhika Merchant)।

প্রি-ওয়েডিং সেরেমনির প্রথম পর্ব জামনগরে হলেও দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হয়েছে ইটালিয়ান ক্রুজে। আবার সঙ্গীত, হলদি, বিয়ে হয়েছে দেশে। এবার পোস্ট ওয়েডিং যে বিদেশে হবে তা আগেই আঁচ করা গেছিল। শোনা যাচ্ছে লন্ডনে আম্বানিদের অনেক অতিথি আছেন যারা বিয়েতে উপস্থিত হতে পারেননি। তাঁদের জন্যই এই বিশেষ ব্যবস্থা। তবে নিমন্ত্রিতদের তালিকায় রয়েছে বিশেষ চমক, আসবেন বিরাট – অনুষ্কাও (Virat Kohli Anushka Sharma)। বিয়েতে পশ্চিমি জগতের অনেক তারকাই হাজির হয়েছিলেন। টেমস নদীর পাড়েও যে হলিউডের একাধিক তারকা থাকবেন সেটাই মনে করা হচ্ছে।


spot_img

Related articles

শুভেন্দু নন্দীগ্রামে যাওয়ার পরই পালাবদল! বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ‘বিজেপি’র অনাস্থা

নন্দীগ্রামে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করার পর সাধারণ মানুষ সেখানে ভিড় করেছে বিপুলভাবে। আর...

ভোরের হাওড়ায় চলল গুলি: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন প্রোমোটারকে

ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি (firing) করে প্রোমোটার যুবককে...

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...