Sunday, May 17, 2026

এবার বাংলার পাঠক্রমে যুক্ত হচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের ইতিহাস

Date:

Share post:

বাঙালির সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। আর এই খেলার সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাসও। এবার নবম শ্রেণির ‘স্বাস্থ্য ও শরীর শিক্ষা’ বিষয়ক পাঠক্রমে জুড়তে চলেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং এর ইতিহাস। রাজ্যের ছাত্র-ছাত্রীরা যাতে গোড়া থেকে বাংলার এই তিন দলের লড়াই সংগ্রামের ইতিহাস জানতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।শুধু ইতিহাস জানাই নয়, এই বিষয়ে ছাত্র-ছাত্রীরা প্রজেক্টও সাবমিট করতে পারবেন। কলকাতার তিনটি শতাব্দী প্রাচীন ক্লাব দেশের ক্রীড়া মহলে বেশ গুরুত্বপূর্ণ। দেশে আর এমন নিদর্শন নেই। এবার এই তিন ক্লাবের স্বর্ণ যুগের কথাই লেখা থাকবে পাঠ্যবইয়ের পাতায়।এবার কলকাতার সেই তিন প্রধান– ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং যুক্ত হচ্ছে বাংলার পাঠক্রমেও।

ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা রজত গুহ বলেছেন, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। তরুণ প্রজন্মের কাছে ময়দানের ফুটবলের আগ্রহকে ফিরিয়ে আনতে এর চেয়ে বড় অবদান হয় না। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি বরাবর কলকাতা ফুটবল নিয়ে আগ্রহ দেখান, এটা তারই বড় দৃষ্টান্ত। মহামেডান ক্লাবের পক্ষে সচিব ইশতিয়াক আহমেদ বলেন, বাংলার ফুটবলের অতীত গরিমা ফিরিয়ে আনতে এটা রাজ্য সরকারের বড় পদক্ষেপ। এতে করে নতুন প্রজন্ম আবার নতুন করে মাঠমুখী হবে।

এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, এটা ভাল সিদ্ধান্ত। তবে বাংলার ফুটবলের জানার পরিধিতে আইএফএর ইতিহাস থাকলে আরও ভাল হতো। জানা গিয়েছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের জন্মলগ্ন থেকে তাদের যাবতীয় সাফল্য তুলে ধরা হয়েছে এই পাঠ্য বইয়ে। এমনকী তিন প্রধান ক্লাবের প্রাক্তন দিকপাল তারকাদের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে পাতায় পাতায়। রঙিন ছবি দিয়ে পাতাগুলোকে সাজানো হয়েছে। এতে করে বাংলার ফুটবলের মরা গাঙে নতুন করে জোয়ার আসবে সেটি বলাই বাহুল্য। দু’টো ক্লাব রয়েছে জাতীয় ফুটবলের প্রথম সারির লিগে, আর একটি উঠে আসার মুখে। ভারতে অন্যত্র এমন নিদর্শন নেই। এমনকী আন্তর্জাতিক ক্ষেত্রেও বিষয়টি বিরল।

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...