Sunday, May 17, 2026

উদ্ধবের পথেই একনাথ! গদি বাঁচাতে ঘোষণা নতুন ভাতা

Date:

Share post:

কয়েক সপ্তাহ আগেই মহারাষ্ট্রের একনাথ শিণ্ডে সরকারের সমালোচনা করে রাজ্যের যুবসম্প্রদায়ের জন্য ভাতার দাবি করেন। কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য ভাতার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। বিধানসভা নির্বাচনের আগে খোলা হাতে দান খয়রাতি করতে শুরু করেছে এনডিএ জোট সরকার। তাতে নতুন সংযোজন লাডলা ভাই যোজনা।

বিধানসভা নির্বাচনের আগে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে লাডলি বেহেনা যোজনার ঘোষণা করেন একনাথ শিণ্ডে। এই যোজনার ঘোষণা করে ২০২৩ বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের মুখ দেখেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সেই পথেই হেঁটেছে একনাথ শিণ্ডের সরকারও।

শিণ্ডের এই ঘোষণার পরেই সমালোচনায় সরব হন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। তিনি দাবি করেন, আদতে মহারাষ্ট্র সরকার দেউলিয়া। খয়রাতি করার মতো পরিস্থিতিই নেই। সেই অবস্থায় যেখানে বেকার সমস্যায় জেরবার মহারাষ্ট্রের যুব সম্প্রদায়ের হাতে ভাতা তুলে দেওয়া দরকার, সেখানে সরকার মহিলাদের ভাতা দিয়ে ভোটের বাজারে ফায়দা তুলতে চেষ্টা করছে। এমনকি বিরোধী জোট সরকার ক্ষমতায় থাকলে তাঁরা যুবদের ভাতা দেওয়ার ব্যবস্থা করতেন বলেও দাবি করেন।

সেই পরিস্থিতিতে ফের এক ভাতার ঘোষণা একনাথ সরকারের। মহিলা ভোটারদের নিজেদের পক্ষে টানার পরে এবার রাজ্যের যুব সম্প্রদায়ের দিকে হাত বাড়ালো শিণ্ডে সরকার। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করার পরেই যুবরা পাবেন মাসিক ৬ হাজার টাকা করে। ডিপ্লোমা সার্টিফিকেটধারীরা পাবেন মাসিক ৮ হাজার টাকা করে। স্নাতক পাশ করলে পাবেন মাসিক ১০ হাজার টাকা প্রতি মাসে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...