Wednesday, February 4, 2026

হোয়াটস অ্যাপেই বিদেশি ভাষায় চ্যাট! আসছে বড় আপডেট

Date:

Share post:

যত দিন যাচ্ছে ততই হোয়াটস অ্যাপ (What’s App) ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তাই META তার এই জনপ্রিয় অ্যাপের নয়া ফিচার নিয়ে একের পর এক পরীক্ষা করে চলেছে। এবার নতুন ধামাকা অ্যাপের ‘অনুবাদ ফিচার’। এতদিন পর্যন্ত What’s App-এ বিদেশি ভাষায় কথোপকথনে গুগলের সাহায্য নিতে হতো। এবার সেই বৈশিষ্ট্য এই মেসেজিং অ্যাপেই মিলবে। সূত্রের খবর WABetaInfo ওয়েবসাইটে অনুবাদ বৈশিষ্ট্য নিয়ে কাজ চলছে। স্বয়ংক্রিয় অনুবাদের ফিচার কেউ ব্যবহার করতে চান কিনা সেই সিদ্ধান্ত ইউজাররা নিজেরাই নিতে পারবেন। এর সাহায্যে যেকোনও অজানা বিদেশি ভাষার ব্যবহারকারীদের সঙ্গে চ্যাট করার সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে।

মেটার সূত্রে খবর, ব্যবহারকারীদের আরও উন্নত মানের অভিজ্ঞতা প্রদান করতে এই বৈশিষ্ট্যটি যুক্ত করার চেষ্টা চলছে। যদিও এই সংক্রান্ত কোনও বিস্তারিত আপডেট এখনও মেলেনি। বর্তমানে অ্যাপ ব্যবহারকারীরা যখন একটি অন্য ভাষার মেসেজ পান তখন তা বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে এটি অনুবাদ করার জন্য, আপনি প্রথমে এটি সিলেবিফাই করেন এবং তারপরে অনুবাদ করেন। কিন্তু নতুন ফিচারে এইসব ঝামেলা থাকছে না। আপনি স্বয়ংক্রিয় অনুবাদ বৈশিষ্ট্য (Automatic Translation feachers) বেছে নিতে পারেন, যা নিজে থেকেই সমস্ত আগত বার্তা অনুবাদ করে। প্রয়োজনে অ্যাপের ভাষা প্যাক ডাউনলোড করে নেবেন। এই ফিচারে চ্যাট বাবলের ভিতরে অনুবাদ বার্তা দেখা যাবে। এখনো পর্যন্ত যা খবর তাতে নতুন ফিচারে হিন্দি, ইংরেজি, আরবি, পর্তুগিজ (ব্রাজিল), রাশিয়ান ভাষার নাম রয়েছে। ভবিষ্যতের আপডেটে আরও ভাষা অন্তর্ভুক্ত করা হবে। যদিও কবে থেকে এই সুবিধা মিলবে তা এখনও স্পষ্ট নয়।


spot_img

Related articles

সুপ্রিম কোর্টের নির্দেশেও অধরা! দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে চার্জশিটে নাম নেই অপসারিত বিডিওর

সুপ্রিম কোর্ট (Supreme Court) আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, বেঁধে দিয়েছিল সময়সীমাও। তবু এখনও বেপাত্তা রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন।...

ভিনরাজ্যে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, মুম্বইয়ে রেললাইনের ধারে মিলল দেহ

ফের ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু (Migrant Worker Death)। মুম্বইয়ের একটি রেললাইনের ধারে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষত-বিক্ষত...

সোমবার ফের সুপ্রিম-শুনানিতে সওয়াল করবেন মমতা

SIR মামলার সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে আগামী সোমবারও ফের একই ভূমিকায় দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে...

ফ্রিজে জেঠিমার দেহ রেখে বিয়ে! যুবকের কাণ্ড ঘিরে চাঞ্চল্য দাসপুরে

ফ্রিজে রাখা জেঠিমার মৃতদেহ! এই অবস্থাতেই বিয়ে সারলেন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুরের চাঁইপাট বেলডাঙা গ্রামের এক যুবক।...