Friday, May 15, 2026

ব্ল্যাকমেল করছিল প্রেমিকা! তারপর যা ঘটল মালদহের হবিবপুরে

Date:

Share post:

সম্পর্ক ছেড়ে বেরিয়ে গিয়েছিল প্রেমিক। কিন্তু বিচ্ছেদের পর ধর্ষণের অভিযোগে প্রেমিকা ক্রমাগত ব্ল্যাকমেল করছিল প্রেমিককে। আর সেই আতঙ্ক এবং আক্রোশেই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করল প্রেমিক। খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে প্রেমিক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদহের হবিবপুর।অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর। মালদহের হবিবপুরের ইংলিশ মোহনপুরের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

গতকাল, বৃহস্পতিবার রাতে মৃতার বাবা-মা মেলায় দোকানদারি করছিলেন। ৭ বছরের ভাইকে নিয়ে বাড়িতেই ছিল অষ্টম শ্রেণির ছাত্রী। সেই সময় প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিংহ (২২) প্রেমিকার বাড়িতে যায়। প্রেমিকা ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসতেই তাকে প্রেমিক চন্দন সিংহ গলা টিপে খুন করে বলে অভিযোগ। বাড়ির বারান্দায় ওই ছাত্রীর মৃতদেহ ফেলে সরাসরি হবিবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। চন্দন সিংহের বয়ানের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে হবিবপুর থানার পুলিশ ছাত্রীর মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চন্দন সিংহ নিজের জবানবন্দিতে জানিয়েছে যে, খুন করার সময় ভাইকে ঘরে দরজা বন্ধ করে দিয়েছিল। প্রাথমিভাবে অনুমান করা হচ্ছে যে গলা টিপে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। তবে মৃতদেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। এদিকে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মালদহ- নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডি হাসপাতাল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী ও পরিবারের লোকজন।

আরও পড়ুন: নতুন শিক্ষাবর্ষেই প্রাইমারিতে ক্লাস ফাইভ! রাজ্যের স্কুল শিক্ষায় আমূল পরিবর্তন!

 

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...