Wednesday, May 13, 2026

বৃষ্টিভেজা উইকেন্ডের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ভারী দুর্যোগের সম্ভাবনা নেই 

Date:

Share post:

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের জেরে উপকূল এবং পশ্চিমের জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।যদিও সোমবারের আগে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সোমবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইনের (Wide Spread rain) সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরের চার জেলায়।

রবিবার তৃণমূলের একুশে জুলাই-এর অনুষ্ঠানে অন্যান্য বছরের মতো এবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ‘শহিদ দিবস’-এর জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের দলীয় কর্মী- সমর্থকরা। জোর কদমে চলছে, মঞ্চ তৈরি এবং নিরাপত্তা খতিয়ে দেখার কাজ। এর মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টির কারণে শুক্রবার খানিকটা সমস্যা হয়েছে। শনিতে শহরের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবারেও বৃষ্টির পরিমাণ বাড়বে তবে ভারী দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে।


Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...