Wednesday, May 20, 2026

আড়িয়াদহ কাণ্ডে গ্রেফতার জয়ন্তর শাগরেদ রাহুল 

Date:

Share post:

আড়িয়াদহে বাড়ির সামনেই এক কলেজ ছাত্রকে পেটানোর অভিযোগে এবার গ্রেফতার জয়ন্ত সিংয়ের শাগরেদ রাহুল গুপ্ত (Rahul Gupta)। শুক্রবার রাতে আলমবাজার এলাকা থেকে বেলঘড়িয়া থানার পুলিশ (Belgharia Police) তাঁকে গ্রেফতার করে বলে জানা গেছে। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো ৮। আজ রাহুলকে আদালতে পেশ করা হবে।

আড়িয়াদহে তালতলা স্পোর্টিং ক্লাবে এক কিশোরকে হকিস্টিক দিয়ে পেটানোরও অভিযোগ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। তদন্তে নেমেই পুলিশের হাতে উঠে আসে আড়িয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিংয়ের (Jayanta Singh) নাম। গ্রেফতার করা হয় তাঁকে। এরপর থেকেই শাগরেদ রাহুলের খোঁজ চলছিল। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন অভিযুক্ত। সূত্রের খবর গত শুক্রবার সকালে লুকিয়ে বিয়েও করেন। এরপরই বেলঘরিয়া থেকে রাহুলকে গ্রেফতার করে পুলিশ।


Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...