Thursday, May 21, 2026

মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৫ বছর আগেই ইউপিএসসি চেয়ারম্যানের পদে ইস্তফা মনোজ সোনির!

Date:

Share post:

ইউপিএসসির (UPSC) চেয়ারপার্সন মনোজ সোনি তাঁর পদ থেকে ইস্তফা দিলেন। ইস্তফার কারণ ‘ব্যক্তিগত’ বলে জানিয়েছেন তিনি। যদিও এখনও মনোজ সোনির পদের মেয়াদ ছিল ৫ বছর। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, মনোজ সোনি এমন একটি সময় ইস্তফা দিলেন, যখন যখন দেশের এক শিক্ষানবিশ আমলার বিরুদ্ধে পরীক্ষায় দুর্নীতির আশ্রয় নিয়ে আইএএস হওয়ার অভিযোগ উঠেছে।

২০২৩ সালের মে মাসে ইউপিএসসি (UPSC) বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন মনোজ সোনি। এখনও পাঁচ বছর কাজের মেয়াদ বাকি ছিল তাঁর। কিন্তু সেই মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন মনোজ। যা নিয়ে আমলা মহলে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর ইস্তফাপত্রটি এখনও আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেননি রাষ্ট্রপতি।

২০২৩ সালে ইউপিএসসির প্রধান পদে দায়িত্ব নিলেও মনোজ সোনি আইপিএস, আইএএস আমলা হওয়ার পরীক্ষার বোর্ডে রয়েছেন ২০১৭ সাল থেকে। রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ হিসাবে সুপরিচিত মনোজ তারও আগে গুজরাতের দু’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন ৯ বছর। এর মধ্যে বরোদার মহারাজা সওয়াজিরাও বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য হিসাবে আসেন ২০০৫ সালে। সেই সময়ে মনোজই ছিলেন দেশের সবচেয়ে কমবয়সি উপাচার্য।

সম্প্রতি, দেশের এক শিক্ষানবিশ আমলার নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পূজা খেড়কর নামে মহারাষ্ট্রের ওই শিক্ষানবিশ আমলার বিরুদ্ধে নিজের শারীরিক প্রতিবন্ধকতা সংক্রান্ত জাল শংসাপত্র দেখিয়ে বেআইনি ভাবে পরীক্ষায় সংরক্ষণের সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি, নিজেকে যাযাবর জাতিভুক্ত হিসাবে দেখিয়ে অনগ্রসর শ্রেণির শংসাপত্র দাখিল করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। যার দায় পরোক্ষে গিয়ে পড়েছে পরীক্ষা পরিচালনকারী কর্তৃপক্ষের উপরে। যদিও মনোজের ইস্তফার সঙ্গে পূজার দুর্নীতির কোনও সম্পর্ক নেই বলেই ইউপিএসসি সূত্রে খবর।

আরও পড়ুন: তৃণমূলের একুশে চমক, মমতার সঙ্গে মঞ্চে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ!

 

Related articles

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...