Tuesday, May 12, 2026

ফের বিয়ে করছেন স্নেহাশিস, দাদার প্রীতিভোজের আমন্ত্রণপত্রে সৌরভ-ডোনার নাম!

Date:

Share post:

রবিবার বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে বিয়ের সানাই। ঊনষাট বছর বয়সে ফের সাতপাকে ঘুরতে চলেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। ২১ জুলাই বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee) সঙ্গে আইনি বিয়ে সেরে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই নতুন জীবন শুরু করতে চলেছেন সৌরভের দাদা। আগামী মাসের ৭ তারিখে ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসর। আমন্ত্রণপত্রে নাম রয়েছে সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)।

মা জীবিত থাকা সত্ত্বেও দাদার বিয়ের কার্ডে কেন ভাই আর ভাইয়ের বউয়ের নাম তা নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন ঘোরাফেরা করছে। যদিও সেসবে পাত্তা দিতে নারাজ গঙ্গোপাধ্যায় পরিবার। সূত্রের খবর সিএবি (CAB ) প্রেসিডেন্টের বিয়েতে ঘনিষ্ঠদের নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন সৌরভ-ডোনা (Sourav Ganguly – Dona Ganguly)। যদিও রবিবারের অনুষ্ঠানে থাকছেন না মহারাজ। রিসেপশনে উপস্থিত থাকবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে বিয়ের অনুষ্ঠানে দেখা যাবে না সিএবি প্রেসিডেন্টের মাকেও।

২০২৩ সালে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রথম স্ত্রী মোম। তিনি FIR-ও দায়ের করেন। এরপরে স্নেহাশিস আর মোমের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এবার সাতচল্লিশ বছর বয়সী অর্পিতার সঙ্গে নতুন জীবন শুরুর পথে সৌরভের দাদা। গঙ্গোপাধ্যায়ের পরিবারের হবু বউমা আসলে ব্যবসায়ী। স্নেহাশিসের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যুগলে।


Related articles

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...