Friday, June 26, 2026

পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা, সন্তান জন্মাতেই সদ্যজাতকে খুনের চেষ্টা মহিলার!

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের (Mandirbazar, South 24 Parganas) সদাশিবপুর গ্রামের এক মহিলা সন্তান প্রসবের পরই তাকে খুন করে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। চমৎকারী পণ্ডিত (Chamatkari Pandit) নামে ওই মহিলা গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে এলাকাবাসীর অভিযোগ। পরকীয়ার জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এরপর শুক্রবার এক পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু প্রসবের কয়েক ঘণ্টার মধ্যেই ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে সদ্যজাতকে জীবন্ত অবস্থাতেই পুঁতে ফেলার চেষ্টা করেন ওই গৃহবধূ বলে অভিযোগ। বাচ্চার কান্নায় গ্রামবাসীরা ছুটে এলে হাতেনাতে ধরা পড়েন ওই মহিলা। দ্রুত শিশুটিকে উদ্ধার করে মগরাহাট হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

কোনও মা কীভাবে সদ্যোজাত শিশুকে এত নৃশংসভাবে খুন করতে পারেন? উত্তর খুঁজে পাচ্ছেন না সদাশিবপুর গ্রামের বাসিন্দারা। এই ঘটনার পরই চমৎকারী এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...