Sunday, May 17, 2026

পাথর গড়িয়ে তীর্থ যাত্রীদের মাথায়! কেদারনাথের পথে মৃত ৩

Date:

Share post:

কেদারনাথ ধাম যাত্রায় ফের বিপত্তি। পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে তীর্থযাত্রীদের উপর পড়ে মৃত্যু হল তিন তীর্থযাত্রীর। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাই ধ্বসের কারণে লাগাতার বিপদের মুখে। এবার সেই দুর্যোগে প্রাণ গেল তীর্থযাত্রীদের। আহত হয়েছেন পাঁচজন। বেশিরভাগই ভিনরাজ্যের বাসিন্দা।

বর্ষার দুর্যোগের মধ্যেই ৪৮ ঘণ্টার প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে কেদারনাথ ধাম এলাকায়। তার মধ্যেই চলছে তীর্থযাত্রাও। রবিবার যাত্রা শুরু হতেই ঘটে বিপত্তি। পায়ে হেঁটে কেদারনাথ ধামে ওঠার আচ কিলোমিটার পথের মধ্যেই গৌরিকুণ্ড থেকে ৩ কিলোমিটার দূরে চিরবাসার কাছে আচমকাই পাহাড়ের উপর থেকে আলগা হয়ে যাওয়া বড় বোল্ডার গড়িয়ে পড়ে।

ঘটনায় মৃত্যু হয়েছে কিশোর অরুণ পরাটে (৩১), সুনীল মহাদেব কালে (২৪) নামে মহারাষ্ট্রের দুই ব্যক্তির। এছাড়াও অনুরাগ বিষ্ট নামে রুদ্রপ্রয়াগের এক ব্যক্তিরও মৃত্যু হয়। ঘটনার পরই এনডিআরএফ, রুদ্রপ্রয়াগ জেলার বিপর্যয় মোকাবিলা দফতর দ্রুত উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে গৌরিকুণ্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...