Sunday, May 3, 2026

অগ্নিগর্ভ ঢাকায় গিয়ে বিপাকে বাংলার শিক্ষাবিদ! খবর না পেয়ে উদ্বিগ্ন পরিবার

Date:

Share post:

কোটা (Quota) বিরোধী আন্দোলনের জেরে রীতিমতো অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে খবর। এমন পরিস্থিতিতে রীতিমতো প্রাণভয়ে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা (Indian Students)। জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত। এদিকে লাগাতার অশান্তির জেরে শুক্রবার রাতে কার্ফু জারির পরও পুরোপুরি শান্ত হয়নি পরিস্থিতি। শেষ পাওয়া খবর, ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ১৫১ হয়েছে। এদিকে ঠিক কতদিন কার্ফু (Curfew) জারি থাকবে বাংলাদেশে তা এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি। তবে এখনই কার্ফু শিথিল করার কোনও রাস্তায় হাঁটতে চাইছে না শেখ হাসিনা (Seikh Hasina) প্রশাসন। তবে অশান্ত বাংলাদেশে গিয়ে সেখানে আটকে পড়েছেন বর্ষীয়ান শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar)।

সূত্রের খবর, চলতি মাসের ১৮ তারিখ এক অনুষ্ঠানে যোগ দিতে ধাকায় গিয়েছিলেন তিনি। কিন্তু আচমকা পরিস্থিতি বেগতিক হয়ে পড়ায় কোনওভাবেই দেশে ফিরতে পারছেন না বর্ষীয়ান এই শিক্ষাবিদ। পাশাপাশি জানা যাচ্ছে অশান্তির জেরে বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ। সেকারণেই পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারছেন না বলে খবর। অন্যদিকে ইন্টারনেটের পাশাপাশি যোগাযোগ পরিষেবা কবে স্বাভাবিক হবে সেবিষয়েও ধোঁয়াশা রয়েছে। তবে এদিন শিক্ষাবিদের পরিবার সূত্রে খবর, শনিবার সকালে তাঁর সঙ্গে শেষবার কথা হয়েছে। তারপর থেকে ফোন বা সোশ্যাল মিডিয়ায় পবিত্রর কোনওরকম আপডেট পাওয়া যায়নি বলে খবর। আর তাঁর জেরেই চিন্তা পিছু ছাড়ছে না পরিবারের। কলকাতায় বসে বিভিন্ন সংবাদমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি দেখে বাড়ছে উদ্বেগ। তিনি কবে কলকাতা ফিরবেন তা নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে দেশজুড়ে এভাবে কার্ফু জারির তীব্র বিরোধিতা করেছে বিএনপি। দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগির এই নিয়ে হাসিনা সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন।

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...