Wednesday, June 24, 2026

শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন তারকা দিমিত্রিওস, বিমানবন্দরে লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস

Date:

Share post:

এবার কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি দিমিত্রিওস ডায়মান্টাকোস। রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখেন গত আইএসএল-এর সোনার বুট জয়ী স্ট্রাইকার। ডায়মান্টাকোসকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল লাল-হলুদ সমর্থকদের ভিড়। নতুন বিদেশিকে দেখে উচ্ছ্বাসে ভেসে পড়েন ইস্টবেঙ্গল সমর্থকেরা।

 

গতবার স্ট্রাইকারের সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল। একা ক্লেটন সিলভার কাঁধে দায়িত্ব পড়ে গিয়েছিল। সেই কারণে, এক পজিটিভ স্ট্রাইকারের খোঁজ করছিল লাল-হলুদ। সেই সমস্যা মেটাতে এবার কেরল ব্লাস্টার্স এই স্ট্রাইকারকে দলে সই করিয়েছেন কার্লোস কুয়াদ্রাত। ইতিমধ্যেই কুয়াদ্রাত শহরে চলে এসেছেন। গত মরশুমে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে ১৭ ম্যাচে ১৩ গোল ও ৩টি অ্যাসিস্ট করেন দিমি। হয়েছিলেন লিগের সর্বাধিক গোলদাতা। পেয়েছিলেন সোনার বুট। এবার কেরালা থেকে দুই বছরের চুক্তিতে এসেছেন ইস্টবেঙ্গলে।

দিমিত্রিওসকে পেয়ে উচ্ছ্বসিত লাল-হলুদের হেডস্যার। তিনি বলেছিলেন, “ আমি বলব, দিমি যেভাবে গ্রিস থেকে এসে ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছে, তা এককথায় অবিশ্বাস্য। আমাদের দলে ওর সংযোজন দারুণ ভাবে আক্রমণ ভাগকে শক্তিশালী করবে। ওর কাছে আরও অন্য ক্লাবে খেলার প্রস্তাব ছিল। তবে আমাদের সঙ্গে ওর ফলপ্রসূ আলোচনা হওয়ার পরেই দিমিকে আমরা খেলানোর জন্য রাজি করিয়েছি। ও আমাদের প্রজেক্টে বিশ্বাস করেছে এবং ইস্টবেঙ্গলে যোগ দিয়েছে।”

আরও পড়ুন- মেটেনি লখনৌ-এর সঙ্গে সমস্যা, আইপিএল-এ নিজের পুরনো দলে ফিরতে পারেন রাহুল :সূত্র


Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...