Thursday, May 14, 2026

মৃত বুথ সভাপতির পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সবরকমের সাহায্যের আশ্বাস

Date:

Share post:

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই করণদীঘির কিসমত আলতাপুরের বুথ সভাপতি আইনল হক এর মৃত্যুর ঘটনায় শোকজ্ঞাপনের পাশাপাশি মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়।

২১ শে জুলাই সমাবেশে যোগ দিতে শুক্রবারই কলকাতা স্টেশনে পৌঁছান রায়গঞ্জের আয়নাল। রাত কাটানোর জন্য ওঠেন করুণাময়ীর থাকার ক্যাম্পে। সেখানে স্নান খাওয়া সেরে সন্ধ্যায় ঘুরতে বের হন। বিধান নগর রেলস্টেশনের পাশে ঘুরতে গিয়ে একটি লোকাল ট্রেন দ্রুত গতিতে আসায় তার বাতাসের ধাক্কায় তিনি পড়ে যান। বা হাতে এবং মাথায় চোট পান আইনল। দ্রুত আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসা চলাকালীনই কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ, মন্ত্রী গোলাম রব্বানী, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আফরিন আজাদ এবং মন্ত্রী সত্যজিৎ বর্মন। সোমবার ময়না তদন্ত করে দেহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়ে জানান, ওই মৃতের পরিবারকে সব রকম সাহায্য করা হবে।

একুশের মঞ্চে আসার পথে দুর্ঘটনা কবলিত কর্মীদের পাশে থাকার আশ্বাস দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনসমাবেশে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গুরুতর আহত হন কমপক্ষে আটজন কর্মী। সকলেই ভর্তি আছেন এক বেসরকারি হাসপাতালে।দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ঘটকপুকুরের কালীতলা মোড়ের কাছে আচমকা তৃণমূল কর্মীদর গাড়িটি উল্টে যায়। জানা গেছে, তাতে ২৫ থেকে ৩০ জন কর্মী ছিলেন। খবর পেয়েই হাসপাতালে যান বিধায়ক শওকত মোল্লা। এছাড়াও আগের দিন এক শিশুও দুর্ঘটনার কবলে পড়ে। তাঁকেও উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করানো হয়েছে বলে জানান দলনেত্রী। সেখানে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরাও গিয়ে দেখে এসেছেন আহতদের।

আরও পড়ুন- কোন দফতরে কত বকেয়া? মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে আগেই প্রমাণ সহ রিপোর্ট দেওয়ার নির্দেশ

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...