Saturday, April 4, 2026

শপথ সং.ঘাত নিয়ে বিধানসভায় রাজ্যপালকে তীব্র আ.ক্রমণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শপথ সংঘাত নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, এটা জনতার দরবার, গণতন্ত্রের দরবার। বাংলার সমস্ত ভোট দাতাদের আমার কৃতজ্ঞতা জানাই। বিজেপি সারা দেশে একক সংখ্যগরিষ্ঠতা পায়নি। যদি মিলিয়ে দেখেন পুরো ‘এনডিএ’ ৪৬ শতাংশ ভোট পেয়েছে। আর ‘ইন্ডিয়া’ জোট আমাদের ভোট মিলিয়ে পেয়েছে ৫১ শতাংশ। আজ মাননীয় অধ্যক্ষ এই বিধায়কদের যে শপথ পাঠ করিয়েছেন সেটা সর্বসম্মতিক্রমে হয়েছে। যদি কারও আপত্তি করার বিষয় ছিল, তাহলে তারা বিধানসভায় উপস্থিত থেকে সেটা করতে পারতেন।

তিনি বলেন, সংবাদমাধ্যমে দেখেছি, মাননীয় রাজ্যপাল যেটা বলছেন সায়ন্তিকা ও রেয়াতের শপথ নিয়ে, তাতে আমি মাননীয় অধ্যক্ষকে সম্পূর্ণ সমর্থন করি। রাজভবন তো সিলেকটেড, বিধানসভা তো ইলেকটেড। যারা আসল খুনি,ডাকাত, যারা নিট কেলেঙ্কারি করে তাদের পেনাল্টি হয় না। আর পেনাল্টি হয় কাদের, যারা সাধারণ মানুষের ভোট নিয়ে জয়ী হয়েছেন। আমি তো কখনও দেখিনি যে একজন সদস্যের শপথ নিয়ে এত জলঘোলা হয়। মঙ্গলবার তিনি স্পষ্ট বলেন, আমি বলবো লাইনে চলুন, বেলাইনে চলবেন না। আপনি কোনও রাজনৈতিক দলের প্রতি বায়াসড হতে পারেন না। তার প্রশ্ন, আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে ? ৫০০ টাকা করে পেনাল্টি করেছেন। এটা তো ব্রিটিশ আইন একটা। কিন্তু কখনও কখনও কনভেনশন কে মান্যতা দিতে হয় তার কটাক্ষ, আপনার কি টাকার খুব প্রয়োজন আছে ? আপনার কি জলপানের জন্য টাকার প্রয়োজন ? বলতে পারেন, আমি ব্যবস্থা করে দেবো। হেলাও নয়, ঢোড়াও নয়। নড়েও না, চড়েও না।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, আগেরবার ডেপুটি স্পিকার কে দায়িত্ব দেওয়া হয়েছিল। ডেপুটি স্পিকার তো বলতেই পারেন যে আমি আমার উর্ধ্বতন থাকাকালীন এটা করতে পারি না। ডেপুটি স্পিকার সেটাই বলেছিলেন। আপনি একজনকে দায়িত্ব দিয়েছিলেন, তিনি অধ্যক্ষের হাতে বিষয়টি ছেড়ে দেন। তার স্পষ্ট কথা,মন্ত্রীদের শপথ রাজভবনে হয়, কিন্তু বিধায়কদের শপথ সাধারণত বিধানসভাতেই হয়। এটাই রীতি। বিধানসভার যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী মাননীয় অধ্যক্ষ সঠিক কাজ‌ই করেছেন।যারা নতুন জিতেছেন এটা তাদের প্রতি বঞ্চনা। ডিক্টেটরশিপ ফর্মুলা অ্যাপ্লাই করে এটা করা যায় না।

তিনি আরও বলেন,মনে রাখবেন আমরা বিত্তবান হতে চাই না, আমরা আবেগবান হতে চাই, আমরা মানবিক হতে চাই।এই অনভিপ্রেত ঘটনার জন্য আমি অধ্যক্ষের কাছে দুঃখ প্রকাশ করছি। অধ্যক্ষ বলেন, আমি মানি যে অধ্যক্ষের চেয়ার সমালোচনার উর্ধ্বে নয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...