Sunday, May 3, 2026

লাগাতার বৃষ্টিতে মোদিরাজ্যে বাড়ি ভেঙে মৃত্যু ৩ মহিলার! দিল্লিতেও হলুদ সতর্কতা জারি 

Date:

Share post:

লাগাতার ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) জেরে বড়সড় দুর্ঘটনা মোদিরাজ্য গুজরাটে (Gujrat)। এবার একনাগাড়ে বৃষ্টির জেরে বাড়ি ভেঙে মৃত্যু হল ৩ জনের। মৃতরা সকলেই মহিলা বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে গুজরাটের দ্বারকা জেলায়। সূত্রের খবর, ধ্বংসস্তূপে আটকে পড়া আরও পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে খবর, নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ-এর বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ। বুধবার সকাল ৬ টা পর্যন্ত, ২৪ ঘণ্টায় সুরাট জেলার উমরপদ তালুকে ২৭৬ মিমি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত নভসারি, জুনাগড়, দ্বারকা, কচ্ছ, ডাঙ এবং তাপি জেলাগুলি।

এদিকে বুধবার সকাল থেকে ভারী বৃষ্টিতে নাজেহাল দিল্লিবাসী (Delhi)। নয়ডা, গাজিয়াবাদ, মিরাটের মতো শহরেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নয়ডার ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে রাজধানীতে আগামী দু’দিনের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।


Related articles

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...