Saturday, April 4, 2026

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, সপ্তাহান্তে ফের উত্তরবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস আলিপুরের 

Date:

Share post:

বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি (Rain)দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। বুধবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সেকারণেই মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর‌। এই মুহূর্তে রাজস্থান, উত্তরপ্রদেশ ও অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় হচ্ছে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। তার জেরেই আবহাওয়ার (Weather)এই পরিবর্তন।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি।
অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও শনিবার থেকে ফের বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...