Saturday, May 16, 2026

অলিম্পিক্সে তিরন্দাজিতে মেয়েদের পর সাফল্য ছেলেদের ঝুলিতেও

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সে দাপট ভারতীয় তিরন্দাজিদের। সকালে অলিম্পিক্সে ভারতীয় তিরন্দাজি মেয়েদের দাপটের পর সন্ধ্যায় দাপট দেখালেন ভারতীয় পুরুষ তিরন্দাজি দল। অলিম্পিক্সের আগের দিন, প্রথমে মেয়েরা তিরন্দাজির যোগ্যতা অর্জন পর্বে চতুর্থ স্থান পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছিল। আর এবার ধীরজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবরা তৃতীয় স্থান পেয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে।

এদিন সবচেয়ে বেশি স্কোর করেছেন ধীরজ। তাঁর স্কোর ৬৮১। তারপরে তরুণদীপ। তিনি স্কোর করেন ৬৭৬। প্রবীণ ৬৫৮ স্কোর করেন। সব মিলিয়ে মোট ২০১৩ স্কোর করে ভারত। পুরুষদের দলগত ইভেন্টেও শীর্ষে দক্ষিণ কোরিয়া। তারা ২০৪৯ স্কোর করেছে। ২০২৫ স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেছে ফ্রান্স। চার নম্বরে রয়েছে চিন। এদিকে মিক্সড টিম ইভেন্টে পাঁচ নম্বরে শেষ করেছে ভারত। পুরুষ ও মহিলাদের দলের সবচেয়ে ভাল স্কোর করা দুই প্রতিযোগীকে নিয়ে এই ইভেন্টের স্কোর হয়। ভারতীয় পুরুষদের দলে সবচেয়ে বেশি স্কোর করা ধীরজ ও মহিলাদের দলে সবচেয়ে বেশি স্কোর করা অঙ্কিতা ভকতকে নিয়ে মিক্সড টিমের হিসাব হয়েছে। ধীরজ স্কোর করেছেন ৬৮১ পয়েন্ট। অঙ্কিতা ৬৬৬ পয়েন্ট। দু’জনের মোট স্কোর ১৩৪৭ । মিক্সড টিম ইভেন্টেও শীর্ষে দক্ষিণ কোরিয়া।

আরও পড়ুন- ডুরান্ড চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে বাংলার তিন প্রধান ? রইল আপডেট


Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...