Sunday, June 14, 2026

শনিবার থেকে ফের উত্তরে ভারী বৃষ্টি! শুক্রেও দক্ষিণবঙ্গে দূর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

শুক্রেও দক্ষিণবঙ্গে জারি থাকবে বৃষ্টিপাত (Rain)। অন্যদিকে শনিবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের Alipore Weather Office)। শুক্রবার হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর বর্তমানে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুও। আর তার জেরেই দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস আলিপুরের। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

তবে শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এদিন শহরে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে কলকাতায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই চার জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শনি-রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ কমবে বলেই জানিয়েছে আলিপুর। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ। তবে শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। অন্যদিকে রবিবার রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ক্ষেত্রেও। সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার ক্ষেত্রে। মৎস্যজীবীদের জন্য শুক্রবার পর্যন্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।


Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...