Friday, May 15, 2026

মেট্রোয় বাড়ছে খারাপ কাজ, রাজধানীতে ১৬০০ জনের বিরুদ্ধে মামলা!

Date:

Share post:

মেট্রো সফরকালে রিলস বানানো থেকে শুরু করে সিট নিয়ে ঝামেলা বা অশালীন ভিডিও শুটিং সহ একাধিক ‘দুষ্কর্মের’ ছবি ধরা পড়েছে দিল্লি মেট্রোয় (Delhi Metro)। বারবার আলোচনার শিরোনামে উঠে আসার পর কড়া পদক্ষেপের কথা জানিয়েছে দিল্লি মেট্রো (Delhi Metro)কর্তৃপক্ষ। এবার দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)সূত্রে খবর, এই ধরনের বেশ কিছু ঘটনার জন্য এপ্রিল থেকে জুনের মধ্যে ১৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে!

পরিসংখ্যান তুলে ধরে DMRC জানিয়েছে, ২০২৩ সালে এই সময়ের মধ্যে এপ্রিলে ৫২৮, মে-তে ৪৮৫ এবং জুনে ৫৮৭ জনকে জরিমানা করা হয়েছিল। কিন্তু চলতি বছরে এখনও পর্যন্ত ১৬৪৭ জনকে জরিমানা করা হয়েছে। এপ্রিলে ৬১০, মে মাসে ৫১৮ এবং জুন মাসে ৫১৯ জনকে জরিমানা করা হয়েছে বলে খবর। ম্যানেজিং ডিরেক্টর বিকাশ কুমার জানান, মেট্রোতে সফরকালে এবং মেট্রো চত্বরে ঝামেলা, অশান্তির জন্য এই জরিমানা করা হয়েছে। রাজধানীর পাতালরেল সফরে অপরাধমূলক কাজকর্ম আটকাতে বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে যাত্রা সতর্ক করা হচ্ছে।


Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...