Saturday, May 16, 2026

চিকিৎসক সন্দীপন ধরের বই ‘শিশুর ত্বক অজানা কথা’ প্রকাশিত হল

Date:

Share post:

এই পৃথিবীর বুকে সন্তানের আগমন প্রত্যেক বাবা-মায়ের জন্যই এক আনন্দময় মুহূর্তের পাশাপাশি জীবন পালটে যাওয়ার সূচনাও বটে। এই সময়টিতে সদ্য ভূমিষ্ঠ শিশুটির সংবেদনশীল ত্বকের যত্ন নিতে সঠিক পণ্য নির্বাচন করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন বাবা-মায়েদের নিতে হয়।ত্বক হল শরীরের অন্যতম বৃহত্তম অঙ্গ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও অপরিহার্য। তা সত্ত্বেও বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের ত্বক সঠিক মনোযোগ পায় না, বিশেষত নবজাতকদের ক্ষেত্রে। অনেক প্রোডাক্ট আছে যেগুলি বৈজ্ঞানিক, স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি এবং ধারাবাহিক ভাবে শিশুর ত্বকের যত্নের নেপথ্যের নিয়মগুলিকে বজায় রাখার গুরুত্বকে যথাযথভাবে প্রাধান্য দেয়।

প্রাকৃতিক উপায়ে তৈরি মানেই রাসায়নিক মুক্ত নয়। আইপিএ নির্দেশিকা অনুসারে, প্রাকৃতিক, হার্বাল এবং জৈব হিসাবে বাজারজাত পণ্যগুলি সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং কার্যকর ও নিরাপদ প্রমাণিত না হলে তা অবিলম্বে এড়িয়ে চলতে হবে। সমস্ত উপাদান, সে প্রাকৃতিক বা সিন্থেটিক যা-ই হোক না কেন, সেগুলি নবজাতকদের ত্বকে ব্যবহারের জন্য নিরাপদ কি না, তা নিশ্চিত করতে ক্লিনিকালি পরীক্ষা করাও অত্যন্ত জরুরি।
‘শিশুর ত্বক অজানা কথা’, ২০০ পাতার বাংলায় এই বইটি প্রকাশিত হলো। উপস্থিত ছিলেন চিকিৎসক অপূর্ব ঘোষ, অভিনেতা টোটা রায়চৌধুরী, সংগীত শিল্পী রুপঙ্কর বাগচী। চিকিৎসক সন্দীপন ধরের এই বইটিতে শিশুর ত্বকের যত্ন কীভাবে নেওয়া উচিত, সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে।

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...