Wednesday, May 27, 2026

প্রয়াত বাম জমানার প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, রাজনৈতিক মহলে শোকের ছায়া

Date:

Share post:

আজ, শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বিশ্বনাথ চৌধুরী (Biswanath Chowdhury)। বামফ্রন্ট আমলে তিনি কারামন্ত্রীর দায়িত্ব সামলেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি। শনিবার ভোর রাত ৩টে থেকেই বিশ্বনাথ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শেষ পর্যন্ত সকাল ৬টা বেজে ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

গত সপ্তাহে এসএসকেএম হাসপাতালে তাঁর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ চৌধুরী (Biswonath Chowdhury)। ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও, টানা সাত বার বালুরঘাট থেকে তিনি আরএসপির টিকিটে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

জানা গিয়েছে, কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বিশ্বনাথ চৌধুরী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসাও চলছিল। কিন্তু সেই চিকিৎসার খরচ চালানো হয়ে পড়ছিল প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, তিনি বিশ্বনাথ চৌধুরীকে সেখানে ভর্তি করার ব্যবস্থা করেন। যদিও শেষরক্ষা হয়নি। শনিবারইে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া। প্রাক্তন কারা মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে এদিন সরকারি অফিস-কাছারিতে অর্ধদিবস ছুটিরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কলকাতায় প্রকাশ্যে কুপিয়ে খুন, এক ঘণ্টা রাস্তায় পড়ে প্রোমোটারের দেহ!

 

Related articles

উৎসবের মরশুমে আইপিএল করার ভাবনা বোর্ডের, কলকাতায় ম্যাচ করা সম্ভব?

সময় বদলাচ্ছে আইপিএলের(IPL), ২০২৮ মরশুম থেকে আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ফলে সময় সময় আরও...

পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু! হতবাক টলিউড

চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta) রহস্যমৃত্যু। বুধবার দুপুরে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি।...

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...