Wednesday, May 20, 2026

পাক জঙ্গিদের সঙ্গে হাত মেলাচ্ছে খালিস্তানিরা! অমরনাথ যাত্রায় হামলার ছক!

Date:

Share post:

অমরনাথ যাত্রায় হামলার ছকের আভাস ভারতীয় গোয়েন্দা বিভাগের। পাক জঙ্গিরা খালিস্তানি সংগঠনগুলির সঙ্গে হাত মিলিয়ে এই ছক কষছে বলে দাবি গোয়েন্দাদের। অমরনাথ যাত্রায় নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপদেষ্টা অজিত ডোভাল এবছর বৈঠক করেন। নিরাপত্তা সংক্রান্ত সব প্রস্তুতি খতিয়ে দেখা হয়। একমাস ধরে অমরনাথ যাত্রা চলার পর এবার সেই যাত্রায় আইএসআই-এর ছায়া।

ভারতীয় গোয়েন্দা সংস্থার সূত্র বলছে পাকিস্তানের লাহোরে বৈঠক করেছে প্রতিবেশী দেশের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ভারতের পাঠানো জঙ্গিদের হাতে আরও বেশি করে অত্যাধুনিক, বিশেষত আমেরিকায় তৈরি অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছে বৈঠকে। সেই সঙ্গে ভারতের কোন কোন এলাকায় জঙ্গি অনুপ্রবেশের পরিকল্পনা করা হয়েছে, তা নিয়েও আলোচনা হয়। সব পরিকল্পনাই ভারতে অমরনাথ যাত্রায় হামলা চালানোর জন্য।

তবে এবার আর শুধু পাক জঙ্গিদের ভরসায় হামলা চালানোর কথা ভাবছে না লস্কর। প্রয়োজনে খালিস্তানি জঙ্গি সংগঠন বব্বর খালসার সাহায্য নেবে তারা। তীর্থযাত্রীদের উপর হামলা চালানোর পাশাপাশি, নির্দিষ্ট ধর্মীয় ব্যক্তিদের টার্গেট করে হামলার কাজে ব্যবহার করা হবে খালিস্তানি জঙ্গিদের, গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। ইতিমধ্যে পঞ্জাবের অনেক পুরোহিত এই ধরনের হুমকি পেয়েছেন খালিস্তানি জঙ্গিদের থেকে, যার তদন্ত পুলিশ শুরু করেছে।

এবছর গত একমাস ধরে চলা অমরনাথ যাত্রা এমনিতেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার। ইতিমধ্যেই চার লক্ষ মানুষ যাত্রায় অংশ নিয়েছেন। অন্যদিকে কাশ্মীর ও পঞ্জাবের বিভিন্ন এলাকা দিয়ে ইতিমধ্যে পাক জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনা সেই জঙ্গিদের নিষ্ক্রীয় করতে যখন ব্যস্ত, সেই সুযোগে ভারতের ভিতরে কতটা ঘাঁটি গাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দা সংস্থা।

Related articles

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...

অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

বিজেপির কুৎসা ও অপপ্রচারের ঘৃণ্য রাজনীতি অব্যাহত রাজ্যে পালাবদলের পরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) কালিমালিপ্ত করতে এবার ভুয়ো...