Tuesday, March 17, 2026

শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি! 

Date:

Share post:

উত্তাল হচ্ছে সমুদ্র। ক্রমাগত শক্তি বাড়াচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে(rain in South Bengal)। সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ হাওয়া অফিসের (Weather Department)।

শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার, বিক্ষিপ্ত বৃষ্টিতে বাড়ছে অস্বস্তি। এর মাঝেই আলিপুর আবহাওয়া দফতর জানালো আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি ভিজবে কলকাতাও। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।


spot_img

Related articles

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...