Saturday, May 2, 2026

সম্পর্কে ‘বাধা’, হস্টেলে রুমমেটের প্রেমিকের হাতে খুন যুবতী

Date:

Share post:

বেঙ্গালুরুর এক বেসরকারি হস্টেলে যুবতীকে গলা কেটে খুন! তদন্তে নেমে মধ্যপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ওই তরুণীর নাম কৃতী কুমারী। তিনি বিহারের বাসিন্দা। কর্মসূত্রে থাকতেন বেঙ্গালুরুর কোরমঙ্গলা অঞ্চলে ভিআর আউটলেটের একটি আবাসনের ওই বেসরকারি হস্টেলে।

পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার রাতে ছুরি নিয়ে হস্টেলে ঢুকে পড়ে অভিযুক্ত। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে কৃতীকে খুন করে সে। গোটা ঘটনাটি ধরা পড়েছে হস্টেলের সিসিটিভিতে। ফুটেজে দেখা গিয়েছে, হস্টেলে ঢুকে সোজা তিনতলায় কৃতীর ঘরের সামনে চলে যায় অভিযুক্ত। দরজায় ধাক্কায় দেয়। এরপর ওই তরুণী দরজা খুলতেই তাঁর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। শেষে ঘর থেকে টেনে বের করে এলোপাথারি কোপ মারতে থাকে সে। প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন কৃতী, কিন্তু পারেননি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।


এদিকে ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তকে শনাক্ত করে ফেলে পুলিশ। আজ, শনিবার গ্রেফতার করা হল তাকে। ধৃত যুবকের নাম অভিষেক। কৃতীর রুমমেটের প্রেমিক। কিন্তু দু’জনের সম্পর্ক ফাটল ধরেছিল। কৃতি তাঁর রুমমেটকে নাকি প্রায়ই তাঁদের সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিতেন! প্রতিশোধ নিতেই এই খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গাড়ি! জম্মু ও কাশ্মীরে মৃত একই পরিবারের ৫ শিশু-সহ ৮

 

Related articles

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও...

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...