Thursday, May 14, 2026

লঙ্কানদের ৪৩ রানে হারাল ভারতীয় দল, সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

জয় দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করল ভারতীয় দল। এদিন লঙ্কানদের হারাল ৪৩ রানে। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক সূর্যকুমার যাদব। ৫৮ রান করলেন তিনি। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয়য় দল।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে সূর্যকুমার যাদবের দল। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট দেখান সূর্যকুমার। ৫৮ রান করেন তিনি। ৪৯ রান করেন ঋষভ পন্থ। ৪০ রান করেন যশস্বী জসওয়াল। ৩৪ রান করেন শুভমন গিল। লঙ্কানদের হয়ে ৪ উইকেট পথিরানার। একটি করে উইকেট নেন মধুশঙ্কা, ফ্রেনান্ডো এবং হাসারাঙ্গা।

জবাবে ব্যাট করতে নেমে ১৭০ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে লরাই করেন নিশাঙ্কা। ৭৯ রান করেন তিনি। ৪৫ রান করেন কুশল মেন্ডিস। টিম ইন্ডিয়ার হয়ে তিন উইকেট রিয়ান পরাগের। দুটি করে উইকেট অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেলের। একটি করে উইকেট মহম্মদ সিরাজ এবং রবি বিষ্ণোইয়ের।

আরও পড়ুন- অলিম্পিক্সের শুরুতেই দাপট সত্ত্বিকসাইরাজ-চিরাগের


Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...