Tuesday, June 23, 2026

টেট পরীক্ষায় উত্তীর্ণদের ১৩ অগস্টের মধ্যে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অথচ সার্টিফিকেট পাননি। ২০১৪-র প্রাথমিক টেট নিয়ে অনেক অভিযোগ আগেই উঠেছে। একই সঙ্গে অনেকদিন ধরেই সার্টিফিকেট নিয়েও জটিলতা চলছিল। এবার সেই মামলায় কড়া নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সিবিআই-এর হাতে তথ্য থাকায় সার্টিফিকেট দেওয়া যায়নি বলে দাবি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশ করার পরও কোনও শংসাপত্র না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা।সোমবারের শুনানিতে নিয়োগ দুর্নীতির তদন্তকারী সংস্থা সিবিআই-কে নির্দেশ দেওয়া হয়েছে, ডেটার ওয়ার্কিং কপি বোর্ডকে দ্রুত দিতে হবে। সেই ওয়ার্কিং কপি দেখে বোর্ড মামলাকারীদের সার্টিফিকেট প্রদান করবে। আগামী ১৩ অগস্টের মধ্যে সার্টিফিকেট মামলাকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

এদিনের শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, এরা পাশ করেছে, আর বোর্ডের কাছে তথ্য নেই! বোর্ড কী করে বুঝতে পারছে যে এরাই সেই পরীক্ষার্থী? আগের শুনানিতে বোর্ড বলেছিল, ইন্সট্রাকশন নিয়ে এসে জানানো হবে। এদিন পর্ষদ জানিয়েছে, তাদের কাছে কিছু তথ্য রয়েছে, সেই তথ্য থেকেই সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা হবে। তবে, সমস্ত তথ্য নেই বলে জানিয়েছেন পর্ষদ। ফলে সব সার্টিফিকেট প্রদান করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।বোর্ড সিবিআই-কে অরিজিনাল কপি দিলে, তদন্ত বাধা পেতে পারে, সেই ক্ষেত্রে ওয়ার্কিং কপি দেওয়া যেতে পারে বলে জানিয়েছে সিবিআই। এরপরই বোর্ডের হাতে প্রায় ১ লক্ষ ২৬ হাজার টেট সার্টিফিকেট কপি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দ্রুত সার্টিফিকেট বোর্ডের হাতে হস্তান্তর করতে হবে সিবিআইকে। হাই কোর্টের এই নির্দেশের পর কিছুটা হলেও স্বস্তিতে চাকরি প্রার্থীরা।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...