Monday, May 4, 2026

অলিম্পিক্সে নজির গড়ে কী বললেন মানু ভাকের ?

Date:

Share post:

এদিন ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ফের পদক জয় করে ভারত। এদিন ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে ব্রোঞ্জ পদক জয় মানু ভাকের এবং সরবজ্যোত সিং-এর। এদিন দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দিলেন ১৬-১০ স্কোরে। ব্যক্তিগত বিভাগের পর মিক্সড ইভেন্টেও পদক জয় মানুর। এর সুবাদে নজির গড়েন মানু। একই অলিম্পিক্সে দু’টি পদক জয়ের কীর্তি গড়লেন তিনি। এর আগে ভারতের সুশীল কুমার এবং পিভি সিন্ধুর অলিম্পিক্সে দু’টি পদক জয়ের নজির ছিল। কিন্তু একই অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেননি তাঁরা। সেই কাজটাই করে দেখালেন মানু।যদিও রেকর্ডের কথা নাকি মাথায় ছিলো না মানুর। পদক জিতে জানালেন নিজেই।

প্যারিস অলিম্পিক্সে রেকর্ড গড়ে মানু বলেন, “ সবার কাছে আমি কৃতজ্ঞ। ভারতীয় হিসাবে একই অলিম্পিক্সে দ্বিতীয় পদক জিততে পেরে গর্বিত। সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না। আসলে, সব সময় সব কিছু আমাদের হাতে থাকে না। যেটা আমাদের হাতে রয়েছে সেখানেই সেরাটা দেওয়ার চেষ্টা করি। প্যারিসে আসার আগেই আমি ঠিক করেছিলাম, অন্য কোনও দিকে মন দেব না। ইভেন্টের দিন নিজেদের সেরাটা দেব। তারপর যা হবে দেখা যাবে। যা-ই হোক না কেন, সেটা মেনে নেব। শেষ পর্যন্ত লড়ে যাব।”

আরও পড়ুন- অলিম্পিক্সে পদক জয়ী মানু ভাকের এবং সরবজ্যোত সিং-কে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর


Related articles

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
9 জয়ী
বিজেপি
30 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী