Thursday, May 14, 2026

এত পরিষেবার পরও ফল খারাপ কেন? সিউড়ির পর্যালোচনা বৈঠকে প্রশ্ন পুরমন্ত্রীর

Date:

Share post:

লোকসভা ভোটে দল সার্বিকভাবে ভাল ফল করেছে। তার পরেও যেখানে যেখানে ফল খারাপ হয়েছে, তার কারণ নিয়ে তৃণমূলের অন্দরমহলে চলেছে কাটাছেঁড়া। বারবার যে প্রশ্নটা উঠে আসছে, তা হল, এত পরিষেবার পরেও কেন মানুষ বিমুখ? তা নিয়েই পর্যালোচনা বৈঠকে বসলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

লোকসভা নির্বাচনে ২৯টি আসনে জয় পেলেও বেশ কিছু পুরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল। তাই হারের পর্যালোচনা বৈঠকে নামলেন খোদ ফিরহাদ। মঙ্গলবার বীরভূম লোকসভার সিউড়ি পুরসভার প্রতিনিধিদের নিয়ে টাউন হলে পর্যালোচনা বৈঠকে করলেন পুরমন্ত্রী। জানা গিয়েছে, ফিরহাদ বলেছেন, মাত্র ৬২০০ ভোটে হার সিউড়ি পুরসভায়। সেখানে কিছু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এসব মেনে নেওয়া হবে না। একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া, কোনওভাবেই চলবে না। একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে।

এদিন কিছুটা হুঁশিয়ারির সুরে পুরমন্ত্রী বলেন, সংগঠনের নীতি-নিয়ম মেনে চলতে হবে। না মানলে দলে থাকা যাবে না। তিনি এটা স্পষ্ট করে দেন, স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরির সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে কাউন্সিলরদের। বিকাশ যা বলবেন, তা শুনে সেই মতো এগোতে হবে, চলতে হবে। কিছুদিনের মধ্যেই সিউড়ি যেতে পারেন ফিরহাদ। ওখানে ৮৩ কোটি টাকার এক জলপ্রকল্প চালু করার কথা রয়েছে। তৃণমূলসূত্রে খবর, এর পরে রামপুরহাট, বোলপুর পুরসভা নিয়েও বৈঠক করবেন উনি।

আরও পড়ুন- ডার্বিতে খেলতে মরিয়া ম্যাকলারেন, আসন্ন মরশুমে নিজের পরিকল্পনা জানালেন বাগানের নতুন কোচ জোসে মোলিনা

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...