Sunday, June 14, 2026

বাংলার কথা বলতেই রাজ্যসভায় বন্ধ করে দেওয়া হল দোলার মাইক! ক্ষোভ প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

বাংলার জন্য বলতে যাওয়ায় রাজ্যসভায় মাইক বন্ধ করে দেওয়া হল তৃণমূল সাংসদ দোলা সেনের। মঙ্গলবার এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন দোলা এবং রাজ্যসভায় তৃণমূলের অন্যান্য সাংসদরা। পরে দোলা সাংবাদিকদের জানান, আমার জন্য ৩ মিনিট সময় বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ঠিক দেড় মিনিট পরে বন্ধ করে দেওয়া হয় মাইক। আমি বক্তব্য রাখার সুযোগই পেলাম না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয়নি, আমার ক্ষেত্রেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হল রাজ্যসভায়।

বাংলার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে এদিন রাজ্যসভায় কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন দোলা সেন। তাঁর কথায়, ২০১৬ সালে রাজ্য প্রস্তাব নেয়, পশ্চিমবঙ্গের নাম বদলে করা হবে বাংলা, হিন্দিতে বঙ্গাল এবং ইংরেজিতে বেঙ্গল। ২০১৭ সালে কেন্দ্রের প্রস্তাব ছিল ৩টি নাম নয়, পশ্চিমবঙ্গের নাম হোক শুধু বাংলা। সেই অনুযায়ী ২০১৮ সালের ২৬ জুলাই রাজ্য প্রস্তাব গ্রহণ করে পশ্চিমবঙ্গ নাম বদলে হবে বাংলা। কিন্তু আশ্চর্যের বিষয়, তারপরে দীর্ঘ ৬ বছর পার হয়ে গেলেও কেন্দ্রের তরফ থেকে কোনও সাড়াশব্দ নেই এব্যাপারে। দোলার প্রশ্ন, সবজায়গার নাম বদলে মোদি সরকারের এত উৎসাহ, কিন্তু বাংলার নাম বদলে এত অনিহা কেন? এমন নিস্পৃহ কেন কেন্দ্র? ২১ থেকে ২৪- পরপর নির্বাচনে শোচনীয় পরাজয় কি বিজেপিকে এতটাই প্রতিহিংসাপরায়ণ করে তুলেছে? তারা বুঝতে পারছে না এই নামের সঙ্গে বাংলার ১১কোটি মানুষের ভালবাসা জড়িয়ে রয়েছে। সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নাম স্থির করেছেন। কিন্তু আহমেদাবাদ স্টেডিয়ামের নাম বদল করতে ওদের সময় লাগে না, এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করা হল নিমেষের মধ্যে, আর বাংলার বেলাতেই যত গাফিলতি? প্রশ্ন তুলেছেন দোলা। বাংলার প্রাপ্য টাকা নিয়েও সরব হয়েছিলেন দোলা সেন, কিন্তু সে সুযোগ দেওয়া হয়নি তাঁকে। বন্ধ করে দেওয়া হয় মাইক।

আরও পড়ুন- এত পরিষেবার পরও ফল খারাপ কেন? সিউড়ির পর্যালোচনা বৈঠকে প্রশ্ন পুরমন্ত্রীর

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...