Wednesday, June 3, 2026

অগাস্টের শুরুতেই বড় ধাক্কা! একলাফে বাড়ল বানিজ্যিক গ্যাসের দাম, চিন্তায় ব্যবসায়ীরা

Date:

Share post:

অগাস্টের (August )শুরুতেই বড়সড় ধাক্কা! ফের দাম বাড়ল রান্নার গ্যাসের (LPG cylinder)। যদিও তার কোন প্রভাবই পড়বে না আম জনতার হেঁসেলে। দামি হচ্ছে বানিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinder) দাম। প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম প্রকাশ করে সরকারি তেল কোম্পানি। সেই মতো অগাস্টের প্রথম দিনেই সকাল ৬টা নাগাদ এলপিজি সিলিন্ডারের নতুন দামের তালিকা জানিয়ে দেয় ৩টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। সেই চার্ট অনুযায়ী, চলতি মাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ১৪ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম।

সরকারি তেল কোম্পানিগুলির বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ৮ থেকে ৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার দাম বেড়েছে ৬.৫০ টাকা। অন্যদিকে কলকাতায় ৮.৫০ টাকা বেড়েছে দাম। একনজরে দেখে নিন কোন রাজ্যে নয়া বানিজ্যিক সিলিন্ডারের দাম কত? দিল্লিতে নতুন বানিজ্যিক সিলিন্ডার কিনতে গেলে ১,৬৫২.৫০ টাকা, মুম্বইতে ১,৬০৫ টাকা, চেন্নাইতে ১,৮১৭ টাকা এবং কলকাতাতে ১,৭৬৪.৫০ টাকায় মিলবে।

চলতি বছরের জুলাইতে ১৯ কেজির এলপিজির দাম কমেছিল প্রায় ৩০ টাকা। এপ্রিলের আগের ৩ মাস অবশ্য বেড়েছিল দাম। তবে নয়া দামে মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। তাঁদের মতে হোটেল চালানো দূর, এখন গ্যাসের দাম বাড়ায় সমস্যা বাড়বে‌।


Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...