Tuesday, March 3, 2026

কোটি কোটি টাকা GST ফাঁকি! এবার কাঠগড়ায় ইনফোসিস

Date:

Share post:

কর্মসংস্কৃতি নিয়ে বড়াই করা ইনফোসিস না কি কোটি কোটি টাকা GST ফাঁকি দিয়েছে! খবর শুনে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ইনফোসিসের (Infosys) বিরুদ্ধে অভিযোগ, ২০১৭-র জুলাই থেকে ২০২২-এর মার্চ মাসের মধ্যে ৩২ হাজার ৪০৩ কোটি টাকার GST মেটায়নি। এর জন্যই সংস্থাকে ‘প্রি-শোকজ’ নোটিশ দেওয়া হয়েছে।কোটি কোটি টাকা জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ ইনফোসিসের বিরুদ্ধে। কর্নাটকের রাজ্য জিএসটি সংস্থা ও জিএসটি ইন্টেলিজেন্সের ডিরেক্টর জেনারেলের তরফে এই নোটিশ পাঠানো হয়েছে। তবে ইনফোসিসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। যদিও সংস্থার তরফ থেকে লিখিতভাবে কিছু জানানো হয়নি। তবে কর্তৃপক্ষের দাবি, বিদেশের মাটিতে থাকা সংস্থার শাখাগুলি জিএসটির আওতায় পড়ে না। একইসঙ্গে জানানো হয়েছে, ইনফোসিস বকেয়া জিএসটি আগেই মিটিয়ে দিয়েছে। জিএসটি দফতর ইনফোসিস নিয়ে কোনও পদক্ষেপ নেয় কি না সেটাই দেখার।






spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...