Friday, May 15, 2026

নয়া ৩ ফৌজদারি আইন পর্যালোচনা করছে রাজ্যের কমিটি, রিপোর্টের প্রেক্ষিতে পদক্ষেপ

Date:

Share post:

কেন্দ্রের নতুন তিন ফৌজদারি আইন পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করছে রাজ্য সরকার (State Government) গঠিত কমিটি। তাদের রিপোর্ট পাওয়ার পরেই সরকার এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক (Maloy Ghatak)। বৃহস্পতিবার, বিধানসভায় (Assembly) নতুন তিন ফৌজদারি আইন সংশোধনের দাবিতে আনা সরকারি প্রস্তাবের উপর আলোচনার শেষে জবাবি ভাষণ আইনমন্ত্রী জানান, নতুন তিন ফৌজদারি আইন ঔপনিবেশিক বিচার ব্যবস্থা থেকে মুক্তি দেবে বলে দাবি করা হচ্ছে। অথচ নতুন ৩ আইনের অধিকাংশ ধারাই পুরনো আইপিসি থেকে হুবহু নকল করা হয়েছে। বরং বেশ কিছু দমনমূলক ধারা ঔপনিবেশিক শাসকদেরও ছাপিয়ে গিয়েছে।এই সমস্ত বিষয়ই বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি পর্যালোচনা করে দেখছে। কেন্দ্রীয় আইন হলেও প্রয়োজন বুঝলে রাজ্য বিধানসভার ওই তিন আইনে পরিমার্জন বা সংশোধন করার ক্ষমতা রয়েছে বলে মলয় ঘটক (Maloy Ghatak) জানিয়েছেন। তিনি বলেন, এদেশে স্বাধীনতার পর থেকে প্রণয়ন হওয়া সমস্ত আইনের ক্ষেত্রেই আইন কমিশনের সুপারিশ গ্রহণ করা হয়েছে। এর একমাত্র ব্যতিক্রম নতুন তিন ফৌজদারি আইন। আইন প্রণয়নের আগে কেন্দ্রীয় সরকার সমস্ত মহলে আলোচনার কথা বললেও বিচার বিভাগের অন্যতম অংশীদার আইনজীবীদের সংগঠনের মতামতই গ্রহণ করা হয়নি। উল্টে ১৪৭ জন সাংসদকে সাসপেন্ড করে গায়ের জোরে কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়ন করেছে। এর বিরোধী বাংলার সরকার।






Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...