Wednesday, March 11, 2026

টি-২০ বিশ্বকাপ অতীত, রোহিতের নজর এবার লঙ্কা জয়

Date:

Share post:

টি-২০ সিরিজ জয় অতীত। এবার সামনে একদিনের সিরিজ । আগামিকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ। দলে ফিরেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিররা। অধিনায়কের আর্মব্যান্ড পরবেন হিটম্যান । তার আগে নিজের পরিকল্পনা জানালেন রোহিত।

টি-২০ বিশ্বকাপ জয়ের পর দেশের জার্সি গায়ে নামছেন রোহিত শর্মা। তবে এই ম্যাচে নামার আগে টি-২০ জয় নিয়ে ভাবতে চান না ভারত অধিনায়ক। বরং রোহিতের ফোকাস শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে। এই নিয়ে তিনি বলেন, “ বিশ্বকাপ জিতে দেশে ফেরার অনুভূতি আলাদা। দিল্লি ও মুম্বইয়ে যা সংবর্ধনা পেয়েছি তা ভুলব না। কিন্তু এবার বিশ্বকাপ থেকে আমাদের বেরাতে হবে। আর সে সব ভাবলে চলবে না। সামনের দিকে এগোতে হবে। ক্রিকেট এগিয়ে চলেছে। আমাদেরও তাল মিলিয়ে এগোতে হবে। টি-২০ বিশ্বকাপ শেষ। এবার আমাদের ভাবতে হবে সামনে কী আছে। সামনেও বড় প্রতিযোগিতা আছে। সেখানে ভাল খেলতে হবে। যে মানসিকতা নিয়ে আমরা খেলছি সেই মানসিকতা নিয়েই খেলব।”

টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। এই সিরিজ থেকেই দেখা যাবে রোহিত-গম্ভীর জুটি। গম্ভীরের দর্শন যে আলাদা, আগ্রাসী তা জানাতে ভুললেন না রোহিত। তিনি বলেন, “ গৌতি ভাই নিজে অনেক দিন খেলেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও যুক্ত ছিল। তাই ও অন্যদের থেকে আলাদা ভাবে কোচিং করাবে, সেটাই স্বাভাবিক। প্রত্যেকের কাজ করার ধরন আলাদা। গৌতি ভাইয়ের সঙ্গে আমিও কিছুদিন খেলেছি। ও দলের কাছে কী চায় সে বিষয়ে ওর স্পষ্ট ধারণা আছে।”

আরও পড়ন- প্রতিষ্ঠা দিবসের দিনই দলবদলে বড় চমক লাল-হলুদের


spot_img

Related articles

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...