Wednesday, May 13, 2026

জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুণীর মর্মান্তিক পরিণতি

Date:

Share post:

ব্যাপক বৃষ্টি, তার মধ্যেই বিদ্যুৎপৃষ্ট (Elotrocuted) হয়ে মৃত্যু এক কলেজ ছাত্রীর। গতকাল, বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সালকিয়ার তাঁতিপাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।

জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ সালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়ায় পূরবী দাস নামে বছর বাইশের ওই তরুণী তাঁর বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর বাবার দোকান। সেই দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট (Eletrocuted) হয়ে ছিটকে পড়ে জলমগ্ন রাস্তায়।

তাঁর বাবা সেই সময় নিজের দোকানেই ছিলেন। তিনি দৌড়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাবা ও মেয়েকে গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।সিইএসসি-কে খবর দিলে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল। সেখান থেকেই বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় মালিপাঁচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই কলেজছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন: শ্রাবণের স্বমহিমায় ভোগান্তি, এবার চুঁচুড়া- চন্দননগরের মাঝে রেললাইনে ধস !

 

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...