Saturday, April 4, 2026

পুজো অ্যাপ ‘ডিজিটাল ক্যানভাস’-এ এবার নয়া চমক: কী থাকছে স্পেশাল!

Date:

Share post:

প্রথম বছরই নজর কেড়েছে পুজোর দেখার অ্যাপ ‘ডিজিটাল ক্যানভাস’। পছন্দের মণ্ডপ খোঁজাই হোক বা সেই পুজোর ইতিহাস- এক ক্লিকেই তথ্য দিয়ে জনপ্রিয় হয়েছে এই পুজো অ্যাপ (Pujo App)। তবে, এবার আরও আধুনিক করা হয়েছে ‘ডিজিটাল ক্যানভাস’কে (Digital Canvas)। এবার পুজো মণ্ডপের পাশাপাশি থাকছে আপৎকালীন চিকিৎসা পরিষেবার হদিসও।  দুর্গাপুজোর  (Durga Pujo) সময় ঠাকুর দেখতে গিয়ে এখন পুজো পাগল বাঙালির ভরসা হয়ে উঠেছে ‘ডিজিটাল ক্যানভাস‘। দ্বিতীয় সংস্করণে আরও আধুনিক ও তথ্য সমৃদ্ধ হয়ে উঠেছে অ্যাপটি। থাকছে আইকনিক ও জনপ্রিয় পুজোর পাশাপাশি ১০০টি ক্লাবের সংক্ষিপ্ত ইতিহাস ও লাইভ নেভিগেশন। ফলে পছন্দের পুজো মণ্ডপে পৌঁছতে বেগ পেতে হবে না দর্শনার্থীদের।

প্যান্ডেল হপিং-এ বেরিয়ে আরেক সমস্যা গাড়ি রাখার। তার হাল-হদিস থাকছে ‘ডিজিটাল ক্যানভাস’-এ। উত্তর থেকে দক্ষিণ- কোন দিকে কখন থেকে কখন মেট্রো পরিষেবা পাওয়া যাবে- এই পুজো অ্যাপে থাকছে তাও।

এবার ‘ডিজিটাল ক্যানভাস’-এর (Digital Canvas) নতুন সংযোজন জরুরি চিকিৎসা পরিষেবার হদিস। হঠাৎ নিকটবর্তী হাসপাতাল বা ওষুধের দোকানের সন্ধান মিলবে সেই অ্যাপে। পুলিশের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ কীভাবে পাওয়া যাবে তাও থাকছে ‘ডিজিটাল ক্যানভাস’-এ। আর ইচ্ছে না হলে, ভিড় এড়িয়ে নেটে বসে দেখে নিতে পারেন শহরের সেরা পুজোগুলিকে।

আর এখনই শেষ নয়, অ্যাপ হাতে থাকলে পছন্দের পুজোকে বিচারক হিসেবে ভোটও দিতে পারেন যে কেউ। জনগণের বিচারে সর্বাধিক ভোট পাওয়া পুজোগুলিকে ২৪ নভেম্বর উত্তম মঞ্চে ক্যানভাস স্বয়ম-এর ১৫ তম বার্ষিক অনুষ্ঠানে পুরস্কৃত হবে।

১ সেপ্টেম্বর থেকে গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এই বছরের আপগ্রেডেড ভার্সন। আর এইসব পেতে বিন্দুমাত্র গ্যাঁটের কড়ি খরচ হবে না। গুগল প্লে-স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডিজিটাল ক্যানভাস অ্যাপটি ডাউনলোড করে নিলেই এবারের দুর্গাপুজোর ক্যানভাস আরও রঙিন।






Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...