Friday, May 15, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! বিজেপি কর্মীর বিরুদ্ধে কোচবিহারে বিক্ষোভ মিছিল তৃণমূলের

Date:

Share post:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। এমনকি বিয়ের দাবিতে ধর্নায় বসা সেই মহিলাকে বিদ্যুৎ এর খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি পরিবারের বিরুদ্ধে৷ অভিযুক্ত বিজেপি কর্মীর মাকে গ্রেফতার করেছে বক্সিরহাট থানার পুলিশ৷

কোচবিহারের বক্সিরহাট থানার ঘটনা৷ বিজেপি কর্মী ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা৷ তিনি বলেন তার স্বামী একবছর আগে মারা গিয়েছিল। এরপরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিল গ্রামের যুবক। এরপরে বিয়ে করতে অস্বীকার করে সে। প্রতিবাদে দুই ছোট সন্তানকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে গিয়ে ধর্নায় বসলে যুবকের পরিবার তাকে চুল ধরে টেনে নিয়ে যায় এরপরে বিদ্যুৎ এর খুঁটিতে বেঁধে মারধর করে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ঘটনার ভিডিও। পরে পুলিশ তদন্তে নেমে রবিবার অভিযুক্তের মাকে গ্রেফতার করে৷

এদিকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ বিজেপির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক বলেন, বিজেপির বিরুদ্ধে এলাকায় গর্জে উঠেছেন গ্রামবাসীরা৷ যে অভিযুক্ত সে বিজেপির সক্রিয় কর্মী। মহিলার ওপরে অত্যাচারের প্রতিবাদে সোমবার তিনিও এলাকায় যাবেন।

আরও পড়ুন- লাইভ টেলিভিশনে হ্যারিস বনাম ট্রাম্প, অবশেষে দিন ঘোষণা ডিবেটের

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...