Friday, May 22, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ব্যাটিং ব্যার্থতা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হার ভারতের । টি-২০ সিরিজে দাপট দেখালেও, একদিনের সিরিজে বেশ চাপে গৌতম গম্ভীরের দল। এদিন লঙ্কানদের কাছে ৩২ রানে হারল রোহিত শর্মার দল। এদিনও কাজে এল না রোহিতের ৬৪ রান। ভারতের হয়ে তিন উইকেট ওয়াশিংটন সুন্দরের। শ্রীলঙ্কার হয়ে বল হাতে দাপট জেফ্রি ভ্যান্ডারসের।

২) মানু ভাকের এই কীর্তিকে সম্মানিত করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। বিশেষ সম্মান দিচ্ছে আইওএ। আগামী ১১ আগস্ট প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হচ্ছেন ২২ বছরের শুটার।

৩) প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে লক্ষ্য ভ্রষ্ট। অলিম্পিক্সের সেমিফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হারলেন তিনি। ম্যাচের ফলাফল ২০-২২ , ১৪-২১ । এরফলে ফাইনালে ওঠা হল না লক্ষ্যের। তবে এখনও লক্ষ্যের সামনে রয়েছে অলিম্পিক্সে পদক জয়ের সুযোগ। আজ ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে নামবেন তিনি। সেই ম্যাচে লক্ষ্যের সামনে মালয়েশিয়ার জি জিয়া লির।

৪) প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতের পুরুষ হকি দল। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে হারিয়ে সেমিতে হরমনপ্রীত সিংরা । ম্যাচের নায়ক গোলরক্ষক শ্রীজেশ । গোটা ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। ৪২ মিনিট ১০ জনে খেলে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। সেমিতে ভারতকে খেলতে হবে জার্মানি এবং আর্জেন্তিনার মধ্যে জয়ী দলের সঙ্গে।

৫) অবশেষে স্বপ্ন পূরণ নোভাক জোকোভিচের। ঝুলিতে ঢুকলো অলিম্পিক্সের সোনার পদক। এতদিন নোভাকের ট্রফির লিস্টে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম থাকলেও, ছিল না অলিম্পিক্সে সোনার পদক। এবার সেই পদকও যোগ হল। রবিবার অলিম্পিক্সে টেনিসে পুরুষদের সিঙ্গলসে স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে দিলেন তিনি। ম্যাচের ফলাফল ৭-৬,৭-৬।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...