Thursday, May 14, 2026

প্যারিস অলিম্পিক্সে নজির অবিনাশ সাবলের, পৌঁছালেন ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে

Date:

Share post:

চলতি প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত শুটিং ছাড়া সেরকম কোন ইভেন্টে পদক জয় করেনি ভারত। তবে এরই মধ্যে নজির গড়লেন ভারতীয় অ্যাথলিট অবিনাশ সাবলে। প্রথম ভারতীয় হিসাবে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠলেন তিনি। টোকিও অলিম্পিক্সে ফাইনালে উঠতে পারেননি অবিনাশ। যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করেছিলেন তিনি।

সোমবার প্যারিস অলিম্পিক্সে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালের যোগ্যতা অর্জন পর্বের দৌড়ে নেমেছিলেন অবিনাশ। সেখানে প্রতিটি হিট থেকে প্রথম পাঁচ জন সরাসরি ফাইনালে যোগ্যতা অর্জন করেন। অবিনাশ শেষ করেন পাঁচ নম্বরে। ৮ মিনিট ১৫.৪৩ সেকেন্ড সময় নেন ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে যোগ্যতা অর্জন করতে। সেই হিটে প্রথম হন মরক্কোর মোহামেদ টিনডফ্ট। তিনি সময় নেন ৮ মিনিট ১০.৬২ সেকেন্ড।

ফাইনালে উঠে অবিনাশ বলেন, “আমি শেষের দিকে দম বাঁচাচ্ছিলাম। জানি, প্রথম পাঁচে থাকলেই সরাসরি যোগ্যতা অর্জন করতে পারব। তাই নিজের পুরোটা এখানে দিইনি। ফাইনালে নিজের সবটা দেব।”

আরও পড়ুন- আজ অলিম্পিক্সের সেমিফাইনালে নামছে ভারত, প্রতিপক্ষ জার্মানি

 


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...