Thursday, May 14, 2026

পাকিস্তানের মদতেই হাসিনা সরকারের পতন! সর্বদল বৈঠকে কী ইঙ্গিত বিদেশমন্ত্রী জয়শঙ্করের

Date:

Share post:

সোমবার সকালেই ঢাকায় অবস্থিত পাক কনস্যুলেট স্বীকার করে নিয়েছিল, আন্দোলকারীরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা সাহায্য করছে। এরপরেই ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে আসতে হয় শেখ হাসিনাকে (Sheik Hasina)। বাংলাদেশের (Bangladesh) হাসিনা সরকারের পিছনে পাক-মদতের অভিযোগ উঠছে বারবার। মঙ্গলবার, দিল্লিতে সর্বদল বৈঠকেও বিদেশমন্ত্রী সুব্রমনিয়ম জয়শঙ্কর (S Jayshankar) এমনই ইঙ্গিত দিলেন। এই প্রসঙ্গে লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রশ্নর উত্তরে একথা জানান তিনি।এদিন বৈঠকে রাহুল জানতে চান, বাংলাদেশে (Bangladesh) হাসিনা সরকারের পতনে কি অন্য দেশে হাত আছে? উত্তরে বিদেশমন্ত্রী জানান, এক পাকিস্তানি কুটনীতিক নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপিতে বাংলাদেশের গণ আন্দোলনকে সমর্থন জানিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন। এই বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বিদেশমন্ত্রী জয়শঙ্করের জবাবের পরে রাহুলের প্রশ্ন ছিল, ভারত সরকার বাংলাদেশ নিয়ে কী ভাবছে? কোন পথে এগোবে দিল্লি? এর উত্তরে জয়শঙ্কর জানান, বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত। সর্বক্ষণ মনিটর করছেন আইবি, র-র শীর্ষ কর্তারা। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দ্রুত ভারতীয়দের এদেশে ফিরিয়ে নিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন বিদেশমন্ত্রী৷ এদিনের সর্বদল বৈঠকে রাহুল গান্ধীর প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর যেভাবে পাকিস্তানি কূটনীতিবিদের সোশাল মিডিয়া প্রসঙ্গ তুলে ধরেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

দিল্লিয় সরকারি সূত্রে খবর, ভারতীয় গোয়েন্দাদের পাওয়া সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী, বাংলাদেশের আন্দোলনের মূল হোতা বলে যে ইসলামি ছাত্র শিবির বা আইসিএসকে দায়ী করা হচ্ছে, তারা বাংলাদেশের উগ্র রাজনৈতিক দল জামাত-ই ইসলামির ছাত্র সংগঠন। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের দাবি, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-র তরফে সক্রিয় মদত যোগানো হয়েছে ইসলামি ছাত্র শিবিরকে৷ বিদেশ থেকে পাওয়া প্রচুর টাকার জোরেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এত দ্রুত নিজেদের সংঘবদ্ধ করতে পেরেছে এই উগ্রবাদী ছাত্র সংগঠন। রাতারাতি এই ঘটনা ঘটানো হয়নি, দিনের পর দিন ধরে পরিকল্পনা করেই এগিয়েছে ইসলামি ছাত্র শিবির। আর এসবের নেপথ্যে ছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। এই তথ্য হাতে পেয়েই নড়ে চড়ে বসেছেন দিল্লির কেন্দ্রীয় গোয়েন্দারা৷






Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...