Friday, May 15, 2026

অলিম্পিক্সের সেমিফাইনালে বিনেশ, কুর্নিশ নীরজের

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে বিনেশ ফোগাট। এদিন মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে ভারতীয় কুস্তিগির হারান ইউক্রেনের ওকসানা লিভাচকে। জিতলেন ৭-৫ পয়েন্টে। দুরন্ত পারফরম্যান্স করেন বিনেশ। এমনকি এদিন বিনেশ হারান ইউয়ি সুসাকিকে। আর বিনেশের এই পারফরম্যান্সকে কুর্নিশ টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। দিলেন বিশেষ বার্তা।

এদিন বিনেশের পারফরম্যান্সের পর নীরজ বলেন, “ এটা এক কথায় অসাধারণ। যেভাবে ও সুসাকিকে হারাল সেটা অবিশ্বাস্য। ও যে কতটা পরিশ্রম করছে, সেটা বোঝা যাচ্ছে। যেভাবে ভিনেশ শুরুটা করেছে, ওঁর সঙ্গে যা যা হয়েছে…, আমার প্রার্থনা ও যেন পদক পেয়েই অলিম্পিক্স শেষ করে।”

এদিন মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে ভারতীয় কুস্তিগির হারান ইউক্রেনের ওকসানা লিভাচকে। জেতেন ৭-৫ পয়েন্টে। এদিন দুরন্ত পারফরম্যান্স করেন বিনেশ। শুরু থেকেই আক্রমণাত্মকমভাবে শুরু করেন বিনেশ ফোগাট। ম্যাচের শুরুতেই টেকনিক্যাল ২ পয়েন্ট আদায় করে নেন বিনেশ। এরপর তিনি এগিয়ে যান ৪-০ ব্যবধানে। এরপর ম্যাচে ফিরে আসেন লিভাচ । ২ পয়েন্ট আদায় করে নেন। কিন্তু বিনেশের কাছাকাছি যেতে পারেননি। শেষমেশ ম্যাচ নিজের দখলে করে নেন বিনেশ। পৌঁছে যান সেমিফাইনালে। সেমিফাইনালে বিনেশের সামনে কিউবার ইউসনেলিস গুজমান লোপেজ। ম্যাচ শুরু হবে আজ রাত ১০ টা ১৫ থেকে।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে বিনেশ


Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...