Tuesday, June 23, 2026

‘এসব আর সহ্য হচ্ছে না’! দ্রুত বাংলাদেশে শান্তি ফেরানোর আর্জি অভিনেতা মোশারফের 

Date:

Share post:

ছাত্রদের দাবি পূরণের পাশাপাশি দেশে নয়া স্বাধীনতার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু সময় যত গড়াচ্ছে মৃত্যুমিছিল অব্যহত ওপার বাংলায় । কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। এমন আবহে চরম আতঙ্কিত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওপার বাংলার বিশিষ্ট অভিনেতা মোশারফ করিমের (Mosharraf Karim)। তিনি লিখেছেন, এসব আর সহ্য হচ্ছে না। অতিরিক্ত চিন্তায় টেনশনের রোগী হয়ে যাচ্ছেন তিনি। অভিনেতার পোস্ট ইতিমধ্যে ভাইরাল। একেবারে নতজানু হয়ে পরিস্থিতি দ্রুত বদলানোর পক্ষে সওয়াল করেছেন তিনি।

মোশারফের সাফ কথা, “শান্তি চাই। আপনারা কি কেউ চান এই রক্তঝরা দেখতে? নিশ্চয়ই চান না। আমিও তাই একইরকম আর এসব দেখতে ভালো লাগছে না। শান্তিতে থাকতে চাই। এই খুন-রক্তঝরা এসব দেখে রোগী হয়ে যাচ্ছি। হাইপারটেনশন ধরে যাচ্ছে। সহজ কথা, আর রক্ত চাই না।”

পরিস্থিতি আয়ত্তে আসা তো দূর সেনা দায়িত্ব নেওয়ার পর থেকেই আরও অশান্তি বাড়ছে বাংলাদেশে। প্রতিটি প্রান্তে বিক্ষোভের আগুনে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর, গণভবনের চিত্রই একদম পাল্টে গিয়েছে। কিন্তু এরপরও আন্দোলনকারীদের দাপাদাপি কিছুতেই কমছে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এমন পরিস্থিতিতে হাসিনা সরকারকে একেবারে নির্মূল করে বাংলাদেশের ক্ষমতা হাতে রাখতে চাইছে খালেদা জিয়ার দল বিএনপি। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতেই ১৭ বছর পর মুক্তি পান বাংলাদেশের বিরোধী দলনেত্রী খালেদা জিয়া। অসুস্থতার কারণে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখানে তাঁকে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব। ৬ অগাস্ট রাষ্ট্রপতির আদেশের পর বিএনপি প্রধানকে মুক্তি দেওয়া হয়।


Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...