Friday, May 15, 2026

টার্গেট হাসিনার দল আওয়ামী লিগের নেতা-কর্মীরা, উদ্ধার ৩০ জনের দেহ

Date:

Share post:

সেনা দায়িত্ব নেওয়ার পরেও পরিস্থিতির একটুও বদল হয়নি। অস্থির, অগ্নিগর্ভ বাংলাদেশে অব্যাহত গনহত্যা। মৃত্যু মিছিল। সবচেয়ে বেশি আক্রমণ ধেয়ে আসছে শেখ হাসিনার দল আওয়ামী লিগ (Awami League) নেতা-কর্মীদের উপর। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরই ‘অভিভাবকহীন’ হয়ে পড়ে আওয়ামী লিগ নেতা – কর্মীরা। শুধু একের পর এক পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া কিংবা অগ্নিসংযোগ নয়, বেছে বেছে খুন করা হচ্ছে আওয়ামী লিগ পার্টির নেতা কর্মীদের।

গত, সোমবার থেকে বাংলাদেশ জুড়ে হিংসার ঘটনায় বহু আওয়ামী লিগ (Awami League) কর্মী ও সমর্থক নিহত হয়েছেন। কোথাও ঘরে আগুন লাগিয়ে দিয়ে চলছে লুটতরাজ। রেহাই পাচ্ছেন না শেখ হাসিনার দলের কর্মীদের পরিবারও। আজ, বুধবার আওয়ামী লীগের আরও অন্তত ৩০ জন নেতা-কর্মীর দেহ উদ্ধার হয়েছে।

পরিস্থিতি এমনই যে, প্রাণ বাঁচাতে ভারতেও চলে আসছেন কেউ কেউ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, গত সোমবার সাতক্ষীরায় উন্মত্ত জনতার হাতে নিহত হয়েছেন ১০ জন আওয়ামী লিগ কর্মী। একই দিনে কুমিল্লায় নিহত হয়েছেন অন্তত ১১ জন, তাঁদের মধ্যে পাঁচ জন কিশোর। প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ শাহ আলমের বাড়ি ভস্মীভূত। সেখানে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। মঙ্গলবার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ শফিকুল ইসলাম শিমূলের বাড়িতেও। সেখানে চার জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আওয়ামী লীগের যুবলীগের দুই নেতার দেহ উদ্ধার করা হয়েছে সোনাগাজী উপজেলায়। লালমনিরহাট থেকে জেলা আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাড়ি থেকে ছয় জনের দেহ মিলেছে। বগুড়াতেও দুই যুবলীগ নেতাকে কুপিয়ে খুন করেছে উন্মত্ত জনতা।

আরও পড়ুন: ফিরছেন মহম্মদ ইউনুস, বাংলাদেশে সমাবেশ মঞ্চ প্রস্তুত বিএনপির

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...