Friday, May 15, 2026

রদবদলের পথে বাংলাদেশ, ব্যাঙ্ক থেকে পুলিশ সর্বত্র ‘ক্ষমতা’ বদল

Date:

Share post:

সোমবারের পর থেকে কার্যত বাংলাদেশের পুরোনো সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে দেশের সর্বোচ্চ ক্ষমতা থেকে প্রশাসন, অর্থনৈতিক স্তরেও আওয়ামি লীগকে মুছে ফেলার পথে দেশের নতুন শাসকরা। ইতিমধ্যেই লীগের নেতা মন্ত্রীরা হয় দেশছাড়া না হলে খুন হচ্ছেন। অনেকেই গোপণ ডেরায় আস্তানা গেড়েছেন। প্রায় একই অবস্থা আওয়ামি লীগের আমলে পুলিশ থেকে অন্যান্য শীর্ষ পদে যাঁরা ছিলেন, সব পদেই রদবদল ছিল সময়ের অপেক্ষা। মঙ্গলবার থেকে সেই প্রক্রিয়াও প্রায় সেরে ফেলল সেনা প্রশাসন।

অন্তর্বর্তী কালীন সরকার গঠনের আগেই দেশের অর্থনীতির অন্য়তম স্তম্ভ বাংলাদেশ ব্যাঙ্কে দেখা গেল নজিরবিহীন অরাজকতা। সোমবার থেকেই নিরুদ্দেশ ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। পরে জানানো হয় তিনি ছুটিতে রয়েছেন। তাঁর পরিবর্তে দায়িত্ব সামলাচ্ছিলেন দুই ডেপুটি গভর্নর। বুধবার তাঁদের পদত্যাগের জন্য বাধ্য করেন ব্যাঙ্কেরই কর্মচারীরা। চাপের মুখে তাঁরা পদত্যাগ করেন। যদিও ব্যাঙ্কের মুখপাত্রের দাবি, অন্তর্বর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁদের পদত্যাগপত্র গৃহীত হবে না।

ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশ ও ব়্যাবের প্রধানদের। মঙ্গলবার দেশের দিকে দিকে নির্বিচারে পুলিশ কর্মীদের হত্যার পরে অন্তরাল থেকে বার্তা দিয়েছিলেন সদ্য প্রাক্তন পুলিশের আইজি আবদুল্লা আল মামুন চৌধুরি। তিনি পুলিশ কর্মীদের নিরাপত্তার দাবি জানিয়েছিলেন। তবে রাতারাতি তাঁকে সরিয়ে দিয়ে আইজিপির পদে আনা হল মহম্মদ ময়নুল ইসলামকে। মঙ্গলবার রাতেই তাঁকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। অন্যদিকে ব়্যাপিড অ্যাকশন বাংলাদেশের ডিরেক্টরের পদে নিয়ে আসা হল শহিদুর রহমান।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...