Wednesday, March 18, 2026

গাড়ির গতি বাড়াতে পদক্ষেপ, বেহাল রাস্তা দ্রুত সারাইয়ের নির্দেশ রাজ্যের

Date:

Share post:

পথ দুর্ঘটনায় লাগাম টানতে রাজ্য় সরকার বর্ষার বৃষ্টির জেরে বেহাল রাস্তাঘাট যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির নির্দেশ দিয়েছে। রাজ্যের পূর্ত দফতরের তরফে সব জেলায় রাস্তা মেরামতি শুরু করতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার হাল হকিকত পর্যালোচনা করতে পূর্ত কর্তারা  জেলা গুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন।

বর্ষার মরশুমে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, ভিআইপি রোড-সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল হয়ে পড়েছে । যান চলাচল স্বাভাবিক করতে এবং গতি বাড়াতে পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি মেরামতি জরুরি বলে ওই পর্যোলোচনায় উঠে এসেছে। তাই তড়িঘড়ি ওই রাস্তা মেরামতির কাজ শুরু করতে পূর্ত দফতর নির্দেশ দিয়েছে। আজ রাত থেকেই ভিআইপি রোড -সহ একাধিক জায়গায় রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে পূর্ত দফতর সূত্রে জানা গেছে। রাস্তা মেরামতি এবং রাস্তার রক্ষণাবেক্ষণ নিয়ে রাজ্য সরকার বরাবরই সচেষ্ট। শুধু কলকাতাই নয়, জেলায় জেলায় গুরুত্বপূর্ণ রাস্তা গুলিরও বেহাল দশা। এই নিয়ে অভিযোগ এসেছে খোদ মুখ্যমন্ত্রীর দফতরে। তাই এবার রাস্তা ধরে ধরে প্যাচওয়ার্ক (গর্ত মেরামতি) তড়িঘড়ি শুরু করার নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন- সিগন্যালিং ত্রুটির কারণেই হয়েছিল বালাসোর ট্রেন দুর্ঘটনা, দেবের প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

 

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...