Wednesday, May 6, 2026

আজ অলিম্পিক্সে সোনার লড়াইয়ে নামছেন নীরজ

Date:

Share post:

আজ প্যারিস অলিপম্পিক্সের ফাইনালে নামছেন নীরজ চোপড়া। আপামোর ভারতবাসী তাকিয়ে টোকিও অলিম্পিক্সের সোনার পদক জয়ীর দিকে। জ্যাভলিনে অলিম্পিক্স চ্যাম্পিয়ন তথা বিশ্বসেরা নীরজ যোগ্যতা অর্জন পর্বে ৮৯.৩৪ মিটার থ্রো করে কোটি কোটি ভারতবাসীর সোনালি স্বপ্নটাকে উসকে দিয়েছেন।ব আর আজ রাতে এবার চূড়ান্ত লড়াই।

টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিত ইতিহাস গড়েছিলেন। এবার নীরজের সামনে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে টানা দ্বিতীয় অলিম্পিক সোনা জয়ের হাতছানি। সোনার লড়াইয়ে নীরজকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে তৈরি রয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স, জার্মানির জুলিয়ান ওয়েবার, পাকিস্তানের আর্শাদ নাদিমরা। এঁরা প্রত্যেকেই যোগ্যতা অর্জন পর্বে নীরজের থ্রোয়ের ধারকাছে ছুঁড়েছেন। বিশেষ করে, পিটার্স তো ৮৮.৬৩ মিটার দূরত্ব অতিক্রম করেছেন।

ফাইনালে নামার আগে নীরজ যোগ্যতা অর্জন পর্বের থ্রোকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ। তিনি সাফ বলছেন, ‘‘কোয়লিফিকেশন রাউন্ডে ভাল ছুঁড়েছি। ফাইনালের যোগ্যতা অর্জন করেছি। এটুকুই শুধু মাথায় রাখছি। এবার আসল খেলা। নতুন লড়াই। ব্যর্থ হলে এতদিনের পরিশ্রম মাঠে মারা যাবে। তবে যোগ্যতা অর্জন পর্বের থ্রো অবশ্যই আমাকে প্রেরণা যোগাবে ফাইনালে ভাল পারফরম্যান্স করার।’’ নীরজ আরও যোগ করেছেন, ‘‘আমার সঙ্গে সোনার লড়াই বিশ্বের সেরা ১১ জন জ্যাভলিন থ্রোয়ারের। যোগ্যতা অর্জন পর্ব হয়েছে দিনের বেলাতে। ফাইনাল রাউন্ড হবে রাতে। ফলে একটু ঠান্ডা থাকতে পারে। তার জন্য আলাদা করে প্রস্তুতি নেব।”

কুঁচকির চোটে এই বছর বেশ কিছু টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন নীরজ। যদিও এখন তিনি পুরোপুরি ফিট বলে দাবি করছেন।নীরজ বলেন, ‘‘কুঁচকির চোট খুব গুরুতর ছিল না। সতর্কতার কারণেই কয়েকটা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলাম। তবে আমি এখন পুরো ফিট। নিজের সেরাটা দিতে তৈরি।“

আরও পড়ুন- পদক হাতছাড়া , অলিম্পিক্সে চতুর্থ হয়ে কী বললেন মীরাবাই চানু?


Related articles

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি...

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...