Friday, June 19, 2026

পদক হাতছাড়া , অলিম্পিক্সে চতুর্থ হয়ে কী বললেন মীরাবাই চানু?

Date:

Share post:

গতকাল প্যারিস অলিম্পিক্সে ঘটে অঘটন। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে পদক হাতছাড়া হয় মীরবাই চানুর। মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে চতুর্থ হন চানু। মোট ১৯৯ কেজি ওজন তোলেন তিনি। গত টোকিও অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক দিয়েছিলেন তিনি।তবে এবার আর হয়নি। আর পদক হাতছাড়া হয়েই মুখ খুললেন চানু। জানালেন , ঋতুস্রাব চলাকালীনই তাঁকে প্রতিযোগিতায় নামতে হয়েছিল।

চানু বলেন, “ চোট সারিয়ে পুরোপুরি সেরে উঠেছি। কিন্তু ঋতুস্রাবের তৃতীয় দিনে ইভেন্টে নামতে হয়েছিল। তার প্রভাব একটু হলেও পড়েছে। কিন্তু সেটা নিয়ে অজুহাত দিতে চাই না। অনুশীলনের সময় এই সমস্যার মোকাবিলা করার চেষ্টা করি। তবে যে কোনও মহিলার কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার। চেষ্টা করি যতটা সম্ভব বিষয়টাকে পাত্তা না দেওয়ার। কিন্তু শিবিরে অনুশীলন করা আর অলিম্পিক্সে ঠাসা দর্শকের সামনে পারফর্ম করার মধ্যে ফারাক রয়েছে। বাকি স্বাভাবিক জিনিসগুলোর মতোই এটাকে মেনে নিই। চেষ্টা করি পারফরম্যান্সে যাতে প্রভাব না পড়ে।”

এরপরই চানু বলেন, “অলিম্পিক্সে তৈরি হওয়ার কম সময় পেয়েছিলাম। আমি এই পারফরম্যান্স উপরের দিকেই রাখব।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...