Wednesday, May 6, 2026

ট্রাকে পিষে গিয়েও শিশুকন্যার জন্ম দিলেন অন্তঃসত্ত্বা! দুমিনিটেই সব শেষ…

Date:

Share post:

বেঙ্গালুরুর (Bengaluru)নেলামঙ্গলায় ইয়েদেহাল্লির কাছে ৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতির ট্রাকের চাকায় পিষে গেলেন আট মাসের অন্তঃসত্ত্বা। গুরুতর চোট পান স্বামী। দুর্ঘটনার কয়েক মুহূর্তের মধ্যেই মাঝরাস্তায় ফুটফুটে শিশুকন্যার জন্ম দেন তিনি। কিন্তু চোখ খোলার আগেই চিরতরে চোখ বন্ধ হয়ে যায় সদ্যোজাতর। স্ত্রী-সন্তান দুই-ই হারিয়ে শোকে বিহ্বল যুবক। মৃতার নাম সিঞ্চনা (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মন্দির দর্শন সেরে নেলামঙ্গলায় ইয়েদেহাল্লির কাছে ৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাইকে করে ফিরছিলেন দম্পতি। আচমকা একটি সরকারি বাস তাঁদের সামনে ব্রেক কষলে দুচাকা থামতে বাধ্য হন ওই যুবক। তখনই পিছন থেকে দ্রুত গতিতে আসা বালিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের দু’চাকার গাড়িতে ধাক্কা মারে। ট্রাকের চাকার তলায় পিষে যান আট মাসের অন্তঃসত্ত্বা। ওই অবস্থায় তিনি রাস্তাতেই কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মা ও সদ্যজাতর মৃত্যু হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে আটক করেছে নেলামঙ্গলা পুলিশ (Nelamangala Police)।


Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...